ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

দেশের মাটিতে সাকিবের অবসর নেওয়া প্রসঙ্গে যা বললেন মোসাদ্দেক

বাংলাদেশ জাতীয় দলের হয়ে ২০২৪ সালে সর্বশেষ খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর আর লাল সবুজের জার্সিতে তার খেলা হয়নি। এমনকি মামলা থাকার কারণে ওই বছরের ৫ আগস্টের পর দেশেও আসেননি সাকিব। যদিও একবার দেশে ফেরার চেষ্টায় দুবাই পর্যন্ত এসে পরিবর্তিত পরিস্থিতিতে তাকে ফিরে যেতে হয়েছে।

নতুন করে আবারও সাকিবের দেশে ফেরা নিয়ে আলোচনা চলছে। সাবেক এই অধিনায়কের দেশে ফিরে অবসর নেওয়া প্রসঙ্গে কথা বললেন তার কাছের সতীর্থ মোসাদ্দেক হোসেন। গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘উনি (সাকিব) যদি খেলতে পারে সেটা দেশের জন্যই ভালো হবে। দেশ থেকে যদি সে অবসর নিতে পারে তাহলে আমার কাছে মনে হয় সেটা তার জন্যও গর্বের এবং পুরো বাংলাদেশের জন্য গর্বের।’

রাজশাহী ও বগুড়ায় বর্তমানে ওয়ানডে ফরম্যাটের বিসিএল চলছে। সেখানকার উইকেট ও দর্শকদের উন্মাদনা নিয়ে মোসাদ্দেক বললেন, ‘যদি দর্শকদের দিক থেকে বলি তাহলে বলব অবশ্যই (এখানে) বিপিএল আয়োজন করা যায়। তবে আউটফিল্ড নিয়ে মনে হয় আরেকটু কাজ করতে হবে। আমরা অনেক জনকে দেখতে পাচ্ছি ছোট ছোট ভুল হচ্ছে, ফাম্বল করছে বল। সবমিলিয়ে উইকেট খুবই ভালো, বগুড়াতেও খুব ভালো অভিজ্ঞতা। বিপিএল যদি করতে হয় সেক্ষেত্রে একটু গুছিয়ে করতে হবে।’

পরে জিসান আলমের সেঞ্চুরি নিয়ে মোসাদ্দেক জানান, ‘যারা মারকাটারি ক্রিকেট খেলে ওদের কাছ থেকে আপনি ধারাবাহিক ইনিংস আশা করতে পারবেন না বা প্রতিদিন অনেক বড় বড় ইনিংস আশা করা যায় না। ওরা যেদিন খেলবে একটা দলকে জিতিয়ে দেবে। সেটাই আজকে আমরা দেখলাম। ওর (জিসান) ইনিংসটা আমাদের জেতার জন্য ফাউন্ডেশন তৈরি করতে দরকার ছিল, সেটা সে পুরোপুরিভাবে করে দিয়েছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

দেশের মাটিতে সাকিবের অবসর নেওয়া প্রসঙ্গে যা বললেন মোসাদ্দেক

আপডেট সময় ০১:৩১:১১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬