ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৯ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মৌলভীবাজারের জুড়ী সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক মরক্কোর বিদায়ে কেন কান্নায় ভেঙে পড়লেন নোরা চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ সরকারি ক্রয়ে লিড টাইম আরও কমাতে বিপিপিএকে পরিকল্পনা মন্ত্রীর নির্দেশ যে কারণে অনেক ফুটবলপ্রেমীরা ব্রাজিল সমর্থন করেন না কর্মসংস্থান না হলে বেকারদের হাত ধরেই হবে আরেকটি গণঅভ্যুত্থান সরকারের ভাবমূর্তি বিনষ্টে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী: রিজভী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন সারোয়ার আলমগীর

লাইটার জাহাজে পণ্য আটকে রাখলে আইনি ব্যবস্থা : নৌপরিবহনমন্ত্রী

লাইটার জাহাজে ভোগ্যপণ্য আটকে রেখে বাজারে সংকট তৈরির চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখতে সরেজমিনে এসে একটি লাইটার জাহাজে গম পাওয়া গেছে। নির্ধারিত সময়ে পণ্য খালাস না করে আটকে রাখার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নারায়ণগঞ্জ টার্মিনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এদিন নারায়ণগঞ্জ টার্মিনাল ও নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাল্ক টার্মিনাল, নারায়ণগঞ্জ ড্রেজার বেইজ এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নারায়ণগঞ্জ নদী বন্দরের মাছঘাট সংলগ্ন নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, পরিবহন সেক্টরে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে— কোনো ভাড়া বাড়বে না। কেউ ভাড়া বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে তা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, এবারের ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ হবে। যেসব স্থানে ব্যত্যয় ঘটার সম্ভাবনা রয়েছে, সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। অবাধ ঈদযাত্রা নিশ্চিত করতে গতবারের চেয়ে এবার সংশ্লিষ্ট সবাই বেশি তৎপর থাকবে।

এ সময় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ জেলার যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন ও অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৯ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

লাইটার জাহাজে পণ্য আটকে রাখলে আইনি ব্যবস্থা : নৌপরিবহনমন্ত্রী

আপডেট সময় ০১:১২:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬