ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মৌলভীবাজারের জুড়ী সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক মরক্কোর বিদায়ে কেন কান্নায় ভেঙে পড়লেন নোরা চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ সরকারি ক্রয়ে লিড টাইম আরও কমাতে বিপিপিএকে পরিকল্পনা মন্ত্রীর নির্দেশ যে কারণে অনেক ফুটবলপ্রেমীরা ব্রাজিল সমর্থন করেন না কর্মসংস্থান না হলে বেকারদের হাত ধরেই হবে আরেকটি গণঅভ্যুত্থান সরকারের ভাবমূর্তি বিনষ্টে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী: রিজভী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন সারোয়ার আলমগীর মাঠে নামার আগেই ফিফার কাছে ধাক্কা খেল ফ্রান্স

কালুখালী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীর কালুখালীতে সৌহার্দ্য ও সম্প্রীতির আবহে ইফতার মাহফিলের আয়োজন করেছে কালুখালী প্রেসক্লাব। গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন নিউজ এর বিজনেস পয়েন্টের ডিরেক্টর নাহিদুজ্জামান বিপ্লব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার কালুখালী উপজেলা প্রতিনিধি মোঃ ফজলুল হক, এটিএন নিউজের জেলা প্রতিনিধি মাসুদ রেজা শিশির, দৈনিক আমাদের মাতৃভূমি’র স্টাফ রিপোর্টার আনোয়ারুল ইসলাম, দৈনিক আমার সংবাদ পত্রিকার কালুখালী উপজেলা প্রতিনিধি মো. রকিবুল ইসলাম, দৈনিক মাতৃকন্ঠের কালুখালী উপজেলা প্রতিনিধি ও কালুখালী টুডের পরিচালক বোরহানউদ্দিন বিপ্লব, দৈনিক নাগরিক কণ্ঠের স্টাফ রিপোর্টার আবু বকর সিদ্দিক, দৈনিক নয়া কন্ঠে স্টাফ রিপোর্টার মোঃ মিজানুর রহমান, দৈনিক জনতার আদালত পত্রিকার কালুখালী উপজেলা প্রতিনিধি আশিকুর রহমান, দৈনিক মুসলিম টাইমসের কালুখালী উপজেলা প্রতিনিধি মো. এনামুল হক। এ ছাড়াও সাংবাদিক তৌহিদুল ইসলাম, শহিদুল ইসলাম ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি নাহিদুজ্জামান বিপ্লব তার বক্তব্যে বলেন, সাংবাদিকতা একটি মহান দায়িত্বশীল পেশা। বস্তুনিষ্ঠতা, সততা ও সাহসিকতার সঙ্গে সত্য তুলে ধরাই একজন সাংবাদিকের প্রধান কর্তব্য। তিনি আরও বলেন, সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কলমকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে উন্নয়ন ও মানবিক মূল্যবোধকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কালুখালী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ১২:২৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬