ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাঙ্গরায় পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ মোঃ ইকবাল হোসেন(৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্ব ধৈইর (পূর্ব) ইউনিয়নের কোরবানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ ইকবাল হোসেন উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন দৌলতপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) নুরুল ইসলাম সংগীয় ফোর্স‘সহ পূর্ব ধৈইর (পূর্ব) ইউনিয়নের কোরবানপুর এলাকার সিএনজি স্টেশন সংলগ্ন সোহেল প্লাজার সামনে
অভিযান চালিয়ে মোঃ ইকবাল হোসেনকে আটক করে। এ সময় তার কাছে রক্ষিত ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, আটকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঙ্গরায় পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় ১১:৫৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬