ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন

পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় প্রাণিজ খাদ্যপণ্য সাধারণ মানুষের নাগালে রাখতে প্রাণীসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়–এর উদ্যোগে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) জামালপুরের দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন এম রশিদুজ্জামান মিল্লাত এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং মাননীয় সংসদ সদস্য, ১৩৮ জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ) আসন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ শাহজামান খান তুহিন এবং ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, পরিচালক, কৃত্রিম প্রজনন দপ্তর, প্রাণীসম্পদ অধিদপ্তর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক জনাব মোঃ ইউসুপ আলী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের কষ্ট লাঘবে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় এই সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম চালু করা হয়েছে, যা নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য বিশেষ সহায়ক হবে।
উদ্বোধনী দিনে নির্ধারিত মূল্যে দুধ প্রতি কেজি ৭০ টাকা, ডিম প্রতিটি ৭ টাকা প্রতি কেজি মুরগীর মাংস ২২৫ টাকা এবং মাংস প্রতি কেজি ৬৫০ টাকায় বিক্রি করা হয়। স্বল্পমূল্যে এসব পণ্য পেয়ে সাধারণ ক্রেতারা সন্তোষ প্রকাশ করেন।
উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, দেওয়ানগঞ্জ-এর আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়িত হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, রমজান মাসজুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন

আপডেট সময় ১১:৩৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬