নওগাঁর আত্রাইয়ে নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সিয়াম খান (১৫) নামের এক কিশোর মারা গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার উপজেলার পাঁচুপুর উজানপাড়া গ্রামে।
জানা যায়, ওই গ্রামের এনামুল খানের ছেলে সিয়াম খান (১৫) গতকাল চার বন্ধু মিলে বাড়ি সংলগ্ন নদীতে গোসল করতে যায়। গোসল শেষে তিনজন উঠে এলেও সিয়াম পানিতে তলিয়ে যায়। পরে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে
এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আত্রাই থানা পুলিশের এসআই ইফতেখার আল-আমিন বলেন, এ ব্যাপারে আত্রাই থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।#
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: 





















