ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তারাগঞ্জে নিখোঁজের তিন দিন পর আলুর ক্ষেত থেকে ইলেকট্রিশিয়ানের মাটিচাপা মরদেহ উদ্ধার

  • শফিউল মন্ডল রংপুর
  • আপডেট সময় ০৭:৪৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬২১ বার পড়া হয়েছে

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর মনজুরুল ইসলাম (৪৮) নামে এক ইলেকট্রিশিয়ানের মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের রামপুরা পীরের মাজার সংলগ্ন একটি আলু ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মনজুরুল ইসলাম কুর্শা ইউনিয়নের অনন্তপুর গ্রামের ফরিজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি মনজুরুল। আত্মীয়-স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

স্থানীয়রা জানান, বুধবার (২৫ ফেব্রুয়ারি) আলু ক্ষেতের পাশের একটি তামাক পাতার জমিতে রক্তের দাগ ও এক জোড়া স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্যান্ডেল জোড়া মনজুরুলের বলে শনাক্ত করেন। তবে সেদিন ব্যাপক খোঁজাখুঁজির পরও মরদেহের সন্ধান মেলেনি।

বৃহস্পতিবার দুপুরে রামপুরা পীরের মাজার এলাকার একটি আলু ক্ষেতে অস্বাভাবিকভাবে খোঁড়া নরম মাটি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে জোরালো তদন্ত চালাচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারাগঞ্জে নিখোঁজের তিন দিন পর আলুর ক্ষেত থেকে ইলেকট্রিশিয়ানের মাটিচাপা মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৭:৪৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬