ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধ ঘোষণা

“কুড়িতে বুড়ি নয়, বিশের আগে বিয়ে নয়—আমার উপজেলা, আমার দায়িত্ব; শিশুর জীবনে হোক বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পীরগঞ্জ উপজেলা-কে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধ ঘোষণার লক্ষ্যে এক আলোচনা ও ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে পীরগঞ্জ উপজেলা প্রশাসন-এর আয়োজনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা তানভীর আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব নুরুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধি তানজিমুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা উচ্চমাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান এবং পীরগঞ্জ প্রেসক্লাব-এর সভাপতি মাজহারুল আলম মিলন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধ করতে হলে প্রথমে এর মূল কারণগুলো চিহ্নিত করতে হবে। তিনি বলেন, “আমরা অনেক সময় গোঁড়ায় পানি না ঢেলে আগায় পানি দিচ্ছি। অপ্রাপ্তবয়স্কদের মোবাইল আসক্তি, সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন কনটেন্টে জড়িয়ে পড়া এবং অবাধ মেলামেশার কারণে অনেক ক্ষেত্রে প্রেমঘটিত বাল্যবিবাহের ঘটনা ঘটছে। অন্যদিকে স্বল্প আয়ের পরিবারে আর্থিক অনটনের কারণে অনেক অভিভাবক সন্তানদের বিদ্যালয়ে না পাঠিয়ে উপার্জনের পথে ঠেলে দিচ্ছেন, যা শিশুশ্রমকে উৎসাহিত করছে।”
তিনি আরও বলেন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, দরিদ্র পরিবারকে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনা এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই শিশুশ্রম হ্রাস করা সম্ভব। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি নিশ্চিত করা, কিশোর-কিশোরীদের নৈতিক শিক্ষা জোরদার করা এবং প্রশাসন-জনপ্রতিনিধি-সামাজিক সংগঠনসমূহের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহ ও শিশুশ্রমের সামাজিক, শারীরিক ও মানসিক কুফল তুলে ধরে বলেন, এ দুটি সমস্যা ভবিষ্যৎ প্রজন্মকে ঝুঁকির মুখে ঠেলে দেয় এবং টেকসই উন্নয়নের পথে বড় বাধা সৃষ্টি করে। তারা গ্রামভিত্তিক নজরদারি কমিটি গঠন, স্কুলভিত্তিক সচেতনতা কার্যক্রম, কিশোর-কিশোরী ক্লাব সক্রিয়করণ এবং ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দের সম্পৃক্ততার আহ্বান জানান।
পরিশেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে পীরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ উপজেলা হিসেবে ঘোষণা করেন এবং এ লক্ষ্যে সকলের সম্মিলিত উদ্যোগ কামনা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধ ঘোষণা

আপডেট সময় ০৭:৩২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬