ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর পবিপ্রবি শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া ফ্রী করল প্রশাসন উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি বিশ্বকাপের ধাক্কার পর জু’য়া খেলতে গিয়েও হারলেন নেইমার টিকটকার লিটন ও লেবু মিয়ার চুল কেটে দিল জনতা মাদলা সীমান্তে বিজিবির অভিযানে মোটরসাইকেল জব্দ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যার্তদের পাশে ৫২ বিজিবি: ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা বিএমইটিতে নূর-এ-আলমকে ঘিরে দাপুটে সিন্ডিকেটের অভিযোগ শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ

শ্রীমঙ্গলে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নবনির্বাচিত এমপি

  • মোঃ আঃ রাজ্জাক
  • আপডেট সময় ০৭:৪১:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬১৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজাররের শ্রীমঙ্গলে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন মৌলভীবাজার-৪ আসনের (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) নবনির্বাচিত এমপি আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে শহরের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত এমপি আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শ্রীমঙ্গলের উন্নয়ন ও জনকল্যাণে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নবনির্বাচিত সংসদ সদস্য হাজী মুজিবকে শুভেচ্ছা জানান শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ, বিটিআরআই পরিচালক, শ্রীমঙ্গল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভাগীয় শ্রম অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর, পল্লী বিদ্যুৎ শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল প্রেসক্লাব, ব্যবসায়ী সমিতি শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল সরকারি কলেজ, শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ, শ্রীমঙ্গল বিড অফিসার, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, ভৈরব বাজার উচ্চ বিদ্যালয়, রোটারি ক্লাব অব শ্রীমঙ্গল, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, জগন্নাথ সেবা সংঘ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ (আশিদ্রোণ), ট্রাক-ট্যাংক লরি সংগঠন, সম্মিলিত সাংস্কৃতিক কর্মীবৃন্দ (বিজয় থিয়েটার), পরম যুব সংঘ, উদীচী ও প্রান্তিক থিয়েটার, শ্রীমঙ্গল লেখক সমিতি, রামকৃষ্ণ সেবা শ্রম, দীপশিখা ইনস্টিটিউট শ্রীমঙ্গল, ১২২৩ শ্রমিক ইউনিয়ন, বস্ত্র সমিতি শ্রীমঙ্গল, নিরাপদ সড়ক চাইসহ বিভিন্ন সংগঠন।

অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়ে এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা-সংস্কৃতি চর্চা, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং অবকাঠামোগত উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী সংগঠন এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর

শ্রীমঙ্গলে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নবনির্বাচিত এমপি

আপডেট সময় ০৭:৪১:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬