ঢাকা ০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

নবনির্বাচিত এমপি আবুল কালামের সাথে উপজেলা প্রশাসনের পরিচিতি সভা

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালাম এমপি মহোদয়ের সাথে মনোহরগঞ্জ উপজেলা কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি ) সকাল ১১টায় মনোহরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় নবনির্বাচিত এমপি সকলের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন এবং উপজেলার সার্বিক উন্নয়ন, সেবা কার্যক্রমের মানোন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করার আহ্বান জানান।

নবনির্বাচিত এমপি আবুল কালাম বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি আপনাদের সহযোগিতায় লাকসাম-মনোহরগঞ্জকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। সরকারি সেবা যেন দ্রুত ও স্বচ্ছভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়, সে বিষয়ে সবাইকে আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সকল দপ্তরের মধ্যে সমন্বয়, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তিনি মনোহরগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং জনসেবার মান বৃদ্ধি বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে এবং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানানো হয় এবং ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়। পরিচিতি সভাটি ছিল আন্তরিক ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত, যেখানে উন্নয়ন ভাবনা ও জনসেবার মান উন্নয়নে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহির সভাপতিত্বে এবং উপজেলা জনস্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান খোকন,সহ-সভাপতি, প্রফেসর আলী মর্তুজা,ইউসুফ ভূঁইয়া,আবুল বাসার কিরন,এস এম মুনসুর,এবং সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু,দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

নবনির্বাচিত এমপি আবুল কালামের সাথে উপজেলা প্রশাসনের পরিচিতি সভা

আপডেট সময় ০৩:৪৯:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬