ঢাকা ০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে দুর্নীতির অভিযোগ সোনার বাংলা ইন্স্যুরেন্সে ৯.০৭ কোটি টাকার নিরীক্ষা-অসঙ্গতি কাজ না করেই ৬ কোটি টাকা উত্তোলনের অভিযোগ, প্রকৌশলী সাইফুজ্জামানের বিরুদ্ধে বিতর্কিত অজিতকে সিইও নিয়োগের উদ্যোগে বিতর্কে যমুনা লাইফ! ডিসি আলমগীরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, বরখাস্তের পরও ডাবল প্রমোশন নিয়ে বিতর্ক দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত, তবুও ঢাকা মেট্রো জোনে বহাল আলিফ বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক বিশৃঙ্খলা ও আর্থিক অনিয়মের অভিযোগ জাইকা প্রকল্পে টেন্ডার অনিয়মের অভিযোগ, ৪১ কোটি টাকার অতিরিক্ত ব্যয় নিয়ে প্রশ্ন ভারতের ইন্দো-প্যাসিফিক অগ্রযাত্রা এবং বাংলাদেশের কৌশলগত সিদ্ধান্ত ভারী বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে

কালিহাতীতে র‍্যাবের অভিযানে ৪১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যমুনা সেতু পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে ৪১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল ২০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে যমুনা সেতু পূর্ব থানাধীন ইব্রাহিমাবাদ রেলস্টেশন সংলগ্ন ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি ট্রাক তল্লাশি করে বিশেষ কায়দায় ত্রিফল দিয়ে ঢেকে রাখা ৪১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মোঃ রাকিব আলী (২৫), মোঃ জাকির হোসেন (৩১), মোঃ লিমন মিয়া (২৪) ও মোঃ শাকিল আহম্মেদ (২০) নামে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৬১০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লাখ ৩৬ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যমুনা সেতু পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে দুর্নীতির অভিযোগ

কালিহাতীতে র‍্যাবের অভিযানে ৪১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০২:১৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬