ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে সকাল থেকে বৃষ্টি, থামবে কখন? বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন

কালিহাতীতে র‍্যাবের অভিযানে ৪১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যমুনা সেতু পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে ৪১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল ২০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে যমুনা সেতু পূর্ব থানাধীন ইব্রাহিমাবাদ রেলস্টেশন সংলগ্ন ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি ট্রাক তল্লাশি করে বিশেষ কায়দায় ত্রিফল দিয়ে ঢেকে রাখা ৪১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মোঃ রাকিব আলী (২৫), মোঃ জাকির হোসেন (৩১), মোঃ লিমন মিয়া (২৪) ও মোঃ শাকিল আহম্মেদ (২০) নামে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৬১০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লাখ ৩৬ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যমুনা সেতু পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী

কালিহাতীতে র‍্যাবের অভিযানে ৪১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০২:১৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬