ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? তিন দিনের টানা বৃষ্টিতে টাঙ্গাইলে জলাবদ্ধতা, স্থবির জনজীবন টানা বৃষ্টিতে বগুড়ার সবজির বাজারে ক্রেতা সংকট, বিপাকে কৃষক-ব্যবসায়ীরা ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ ৪৫০ কোটির ‘কিং’ নিয়ে আসছেন বাবা-মেয়ে আওয়ামী লীগ আমলের অপরিকল্পিত ব্যবস্থাপনায় বন্যায় প্রাণহানি : রিজভী যে কারণে আর্জেন্টিনার চেয়ে ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন বুশরা খান নিদ্রা প্রতারণা মামলায় বিএসবি গ্লোবালের খায়রুল বাশারের আরও ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক

বগুড়ায় সুনীল হত্যায় জড়িতদের গ্রেপ্তারে আল্টিমেটাম

  • বগুড়া প্রতিনিধি
  • আপডেট সময় ০৪:৫৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬১০ বার পড়া হয়েছে

বগুড়ায় সুনীল বাঁশফোড়কে (২৩) হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ করেছে হরিজন সম্প্রদায়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মরদেহ নিয়ে শহরের সাতমাথা এলাকায় অবস্থান কর্মসূচি ও মিছিল করেন তারা। এ সময় ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামিসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শহরের সেউজগাড়ি সুইপার কলোনি থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সাতমাথা মোড়ে গিয়ে সমবেত হন হরিজন সম্প্রদায়ের লোকজন। সেখানে মরদেহ রেখে অবস্থান নিলে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয়। পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে বগুড়া পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও করেন। এ সময় তারা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। প্রায় এক ঘণ্টা অবস্থানের পর বিক্ষোভকারীরা বগুড়া জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় চত্বরে গিয়ে পুনরায় সমাবেশ করেন। সেখানে আন্দোলনকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার না হলে সারা দেশের পরিচ্ছন্নতাকর্মীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবেন।

বগুড়া জেলা হরিজন সম্প্রদায়ের সভাপতি দীপক রাম বলেন, প্রকাশ্যে তুচ্ছ অর্থের জন্য এক তরুণকে হত্যা করা হলেও প্রধান আসামি এখনো গ্রেপ্তার হয়নি। দ্রুত আইনি ব্যবস্থা না নেওয়া হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে এবং গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি শহরের স্টেশন রোডে সেন্ট্রাল মসজিদের সামনে সুনীল বাঁশফোড়ের কাছে ৫০০ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে এক ব্যক্তি তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা?

বগুড়ায় সুনীল হত্যায় জড়িতদের গ্রেপ্তারে আল্টিমেটাম

আপডেট সময় ০৪:৫৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬