আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী ওয়ানিয়া মাহবিন। এ সাফল্যে পরিবার, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
ওয়ানিয়া মাহবিনের এই কৃতিত্ব তার অধ্যবসায়, অভিভাবকদের সুশিক্ষা এবং শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনার উজ্জ্বল প্রতিফলন। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার উজ্জ্বল ভবিষ্যৎ, দ্বীনি ও নৈতিক আদর্শে গড়ে ওঠা এবং দেশ-জাতির কল্যাণে নিজেকে নিবেদিত করতে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
ওয়ানিয়া মাহবিন বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) হাজী নজরুল ইসলাম সরকারের নাতনি। তার মা নূরুন নাহার জেসমিন জয়পুরহাট সরকারি মহিলা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা এবং বাবা মিজানুর রহমান চাকরিজীবী। পরিবারের আরেক গর্ব বড় বোন মাহাদিয়া, যিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। পরিবারের সদস্যদের মধ্যে এস এম শাহ্ জালাল সাইফুল, সম্পাদক ও প্রকাশক, বঙ্গ নিউজ বিডি ও গণমাধ্যম কর্মী।
শিক্ষাই একটি সমৃদ্ধ, নৈতিক ও উন্নত বাংলাদেশ গঠনের প্রধান ভিত্তি। নতুন প্রজন্মকে আধুনিক জ্ঞান-বিজ্ঞানের পাশাপাশি ইসলামী মূল্যবোধ, দেশপ্রেম ও মানবিক চেতনায় গড়ে তুলতে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
মহান আল্লাহ তাআলা ওয়ানিয়া মাহবিনের জ্ঞান, আমল ও জীবনে বরকত দান করুন, তাকে দ্বীন ও দেশের একজন যোগ্য সন্তান হিসেবে কবুল করুন—আমিন।
সংবাদ শিরোনাম ::
পরিবারে আনন্দ, দোয়া চাইলেন স্বজনরা
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল ওয়ানিয়া মাহবিন
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময় ১২:১৩:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- ৫০৭ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























