ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? তিন দিনের টানা বৃষ্টিতে টাঙ্গাইলে জলাবদ্ধতা, স্থবির জনজীবন টানা বৃষ্টিতে বগুড়ার সবজির বাজারে ক্রেতা সংকট, বিপাকে কৃষক-ব্যবসায়ীরা ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ ৪৫০ কোটির ‘কিং’ নিয়ে আসছেন বাবা-মেয়ে আওয়ামী লীগ আমলের অপরিকল্পিত ব্যবস্থাপনায় বন্যায় প্রাণহানি : রিজভী যে কারণে আর্জেন্টিনার চেয়ে ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন বুশরা খান নিদ্রা প্রতারণা মামলায় বিএসবি গ্লোবালের খায়রুল বাশারের আরও ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক

কুড়িগ্রামে পতাকা উত্তোলনের কয়েক ঘণ্টার মধ্যেই ভাঙচুর হলো আওয়ামী লীগের কার্যালয়

কুড়িগ্রামে আওয়ামী লীগের পরিত্যক্ত দলীয় কার্যালয়ে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলনের কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে ভাঙচুর চালিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা–কর্মীরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে জেলা ছাত্রলীগের নেতা বাঁধন ও লুব্ধ’র নেতৃত্বে ৬–৭ জনের একটি দল আকস্মিকভাবে ওই কার্যালয়ে এসে ব্যানার টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে স্লোগান দেন। এরপর তাঁরা দ্রুত সেখান থেকে চলে যান।
ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দুপুর ১২টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সভাপতি আব্দুল আজিজ নাহিদের নেতৃত্বে একদল যুবক এসে কার্যালয়টি পুনরায় ভাঙচুর করেন।

এ বিষয়ে আব্দুল আজিজ নাহিদ বলেন,
“কয়েক দিন আগে ঘোষণা দেওয়া হয়েছিল প্রত্যেকটি আওয়ামী লীগ কার্যালয় আবার খোলা হবে। তারই অংশ হিসেবে আজ কুড়িগ্রামের কার্যালয়ে ব্যানার ও পতাকা টাঙানো হয়। আমরা আগেও এটি ভেঙে দিয়েছি। কুড়িগ্রাম তো দূরের কথা, বাংলাদেশে কোথাও আওয়ামী লীগের কার্যালয় থাকবে না।”
তিনি আরও অভিযোগ করেন, পুলিশ প্রশাসন এ ঘটনায় নীরব ভূমিকা পালন করেছে।
“এত বড় ঘোষণা শোনার পরও তারা কোনো পদক্ষেপ নেয়নি। আমরা বিষয়টি এসপিকে বারবার জানিয়েছি, কিন্তু কোনো কার্যকর ভূমিকা দেখা যায়নি,” বলেন তিনি।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ৫ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করে ছাত্র-জনতা। এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা?

কুড়িগ্রামে পতাকা উত্তোলনের কয়েক ঘণ্টার মধ্যেই ভাঙচুর হলো আওয়ামী লীগের কার্যালয়

আপডেট সময় ০৪:০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬