সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

বিসিবির নতুন প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার

২০২৪ সালের ফেব্রুয়ারিতে ২ বছরের চুক্তিতে বিসিবির প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। এরপর গেল দুই বছর ধরে দায়িত্ব সামলেছেন। তবে আর এই পদে থাকতে আগ্রহী নন লিপু। চলতি মাসের ৫ তারিখ বিসিবিকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন না করার কথা জানিয়ে দিয়েছেন লিপু।

চুক্তি অনুযায়ী, প্রধান নির্বাচক হিসেবে মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসেই। বিসিবি অবশ্য চাচ্ছিল তাকে আরও লম্বা সময়ের জন্য। তবে পারিবারিক কারণে লিপু দীর্ঘ চুক্তিতে আগ্রহী নন। যে কারণে প্রধান নির্বাচকের পদ শূন্য হতে যাচ্ছে খুব দ্রুতই।

এরই মধ্যে খবর, সাবেক নির্বাচক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে প্রধান নির্বাচকের দায়িত্ব নিতে প্রস্তাব দিয়েছে বিসিবি। মূলত ক্রিকেট অপারেশন্স থেকেই এমনটা জানিয়েছে বাশারকে। ঢাকা পোস্টকে বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

যদিও বাশার এখনই প্রস্তাব গ্রহণ করেননি বলে জানা গিয়েছে। আরো কিছু দিন সময় চেয়েছেন। তবে আগ্রহী রয়েছেন প্রধান নির্বাচক হতে। সেক্ষেত্রে বলা যাচ্ছে বিসিবির পরবর্তী প্রধান নির্বাচক হতে যাচ্ছেন বাশার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

বিসিবির নতুন প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার

আপডেট সময় ০২:৪৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬