সংবাদ শিরোনাম ::
দেড়শ বছরের পুরোনো আইন বাতিল করে সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস ফরিদপুরে ফ্যাসিস্ট শ্রমিক লীগ নেতা হাকিম কে গ্রেফতার ও তাঁর  দুর্নীতির তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন জুড়ী ও বড়লেখায় প্রতিটি ইউনিয়নে হচ্ছে খেলার মাঠ!  ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে রাজিব দাশ সওজে টেন্ডার বাণিজ্যের ‘গডফাদার’ মনিরুজ্জামান মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত : মির্জা ফখরুল ডেপুটি রেঞ্জার আবু সুফিয়ানের লোভনীয় পোস্টিং, রাঙ্গামাটিতে ১৫ বছরের বেশি সময় ধরে বহাল ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখা-৫ এর কর্মচারী মিজানের বিপুল অবৈধ সম্পদের পাহাড় গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অমিত কুমারের বিরুদ্ধে শত কোটি টাকা ভারতে পাচারের অভিযোগ

টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মো. হাসিম।

রোববার (১ জানুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিশেষ করে টেলিযোগাযোগ খাত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। বাংলাদেশ ও মালয়েশিয়া ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যকার বিদ্যমান চমৎকার সম্পর্ক তুলে ধরে মোস্তাফা জব্বার বলেন, মালয়েশিয়া বাংলাদেশের এক অকৃত্রিম বন্ধু। বাংলাদেশ ও মালয়েশিয়ার কৃষ্টি ও সংস্কৃতি প্রায় অভিন্ন হওয়ায় বাংলাদেশের মানুষ বৈদেশিক কর্মক্ষেত্র হিসেবে মালয়েশিয়ায় অত‌্যন্ত স্বাচ্ছন্দ‌্যবোধ করে।

গত ১৪ বছরে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে অগ্রগতির চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতায় দেশের প্রতিটি খাতে বিস্ময়কর অগ্রগতি অর্জিত হয়েছে। আমাদের ডিজিটাল কর্মসূচি বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে কাজ করছে। বাংলাদেশ বিনিয়োগের জন্য অত্যন্ত লাভজনক জায়গা। সরকারের বিনিয়োগ বান্ধব নীতির এই সুযোগ কাজে লাগাতে মালয়েশিয়া ভূমিকা রাখবে বলে আশা করছি।

বাংলাদেশের বিভিন্ন খাতের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন মালয়েশিয়ার হাইকমিশনার। কক্সবাজারে একটি হাসপাতাল প্রতিষ্ঠাসহ দেশের আর্থ সামাজিক সেবায় বিভিন্ন উদ‌্যোগ এবং টেলিযোগাযোগ খাতে মালয়েশিয়ার বিনিয়োগের বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি। বাংলাদেশের সঙ্গে বিদ্যমান চমৎকার সম্পর্কের জন্য মালয়েশিয়া অত্যন্ত গর্বিত বলেও মন্তব্য করেন। পরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন যোগদান করা সচিব আবু হেনা মোরশেদ জামান এবং অতিরিক্ত সচিব একে এম আমিরুল ইসলাম সৌজন‌্য সাক্ষাৎ করেন মালয়েশিয়ার হাইকমিশনার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেড়শ বছরের পুরোনো আইন বাতিল করে সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস

টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

আপডেট সময় ০৪:২৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩