সংবাদ শিরোনাম ::
বিধি ভেঙে আরএমও পদায়ন, ‘এম উদ্দিন’ ছদ্মনামে টেস্ট সিন্ডিকেটের অভিযোগ ইডকলে এনামুলের বিরুদ্ধে লুটপাটের রাজত্বের অভিযোগ সওজ কর্মকর্তা শাহনুর রশিদ এখন শতকোটি টাকার মালিক জালিয়াতি করে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ বাশার-মঞ্জুরুলের বিরুদ্ধে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানের সিএন্ডএফ ক্লিয়ারিং বাণিজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে দুই মাসে ৫০০ কোটি টাকা মুনাফা টিকে গ্রুপের দেশের ৯ অঞ্চলে বৈরী আবহাওয়ার শঙ্কা ববিতে লাগামহীন লোডশেডিংয়ে তীব্র ভোগান্তিতে শিক্ষার্থীরা- ব্যহত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম  বড়লেখার সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে ভারতীয় দুটি এয়ারগান জব্দ বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত

৩৩ হাজার দরিদ্র পরিবার পাবে আস-সুন্নাহর ইফতার সামগ্রী

  • ধর্ম ডেস্ক
  • আপডেট সময় ০১:২৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬১০ বার পড়া হয়েছে

রমজান মাসকে সামনে রেখে দেশের ৩৩ হাজার ৩০০ দরিদ্র পরিবারের জন্য ২৩৩ মেট্রিক টন ইফতার সামগ্রী প্রস্তুত করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। নির্বাচনকালীন ছুটির মধ্যে প্রতিষ্ঠানটির স্কিল বিভাগের শিক্ষার্থীরা ইফতার প্যাকেজিংয়ের কাজে অংশ নিচ্ছেন।

দেশের ৬৪ জেলার ৬২৭টি স্পটে একযোগে ইফতার সামগ্রী বিতরণ করা হবে। এই কর্মসূচির আওতায় উপকৃত হবেন মোট ৩৩ হাজার ৩০০ দরিদ্র ও অসচ্ছল পরিবার।
প্রতিটি ইফতার প্যাকেজে থাকছে ২ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি খেজুর ও ১ কেজি মুড়ি। রমজানে দরিদ্র পরিবারগুলো যেন সহজে ইফতার ও সেহরি করতে পারেন তাই প্রত্যেক পরিবারের প্রয়োজন বিবেচনায় এসব সামগ্রী নির্ধারণ করা হয়েছে।

রমজানের তাৎপর্য ও আমল বৃদ্ধির লক্ষ্য নিয়ে এবার ইফতার প্যাকেজের সঙ্গে নতুন সংযোজন হিসেবে দেওয়া হচ্ছে ‘মাহে রমজানের ২৭ আমল’ শীর্ষক একটি বই। উপহার হিসেবে দেওয়া এই বইটির মাধ্যমে রোজাদাররা রমজানের গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে ধারণা পাবেন বলে আশা করা হচ্ছে।

আস-সুন্নাহ ফাউন্ডেশন জানিয়েছে, রমজান মাসজুড়ে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার অংশ হিসেবেই এই ইফতার বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিধি ভেঙে আরএমও পদায়ন, ‘এম উদ্দিন’ ছদ্মনামে টেস্ট সিন্ডিকেটের অভিযোগ

৩৩ হাজার দরিদ্র পরিবার পাবে আস-সুন্নাহর ইফতার সামগ্রী

আপডেট সময় ০১:২৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬