ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাটের ভালো দামে খুশি রাজশাহীর কৃষক ঝালকাঠি শহরে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা মেসির প্রশংসায় পঞ্চমুখ শাকিরা, সাফল্যের কৃতিত্ব দিলেন রোকুজ্জোকেও এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

চতুর্থ সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন জেডি ভ্যান্স ও উষা ভ্যান্স

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৬৪১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্স তাদের চতুর্থ সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন। চলতি বছরের জুলাই মাসে তারা তাদের চতুর্থ সন্তানের মুখ দেখবেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেকেন্ড লেডি এই খুশির খবরটি ভাগ করে নেন।

তিনি জানিয়েছেন আগামী জুলাই মাসের শেষের দিকে তাদের পরিবারে এক নতুন পুত্রসন্তানের আগমন ঘটতে যাচ্ছে।

বর্তমানে উষা এবং গর্ভস্থ সন্তান উভয়েই সুস্থ রয়েছেন বলে তার অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে ভ্যান্স দম্পতি বলেন, ‘এই আনন্দময় ও ব্যস্ত সময়ে আমাদের পরিবারের যত্ন নেওয়ার জন্য সামরিক চিকিৎসকদের প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। একই সঙ্গে সেই সব কর্মীদের প্রতিও ধন্যবাদ, যারা আমাদের সন্তানদের সঙ্গে সুন্দর জীবন উপভোগ করার পাশাপাশি দেশসেবার সুযোগ করে দিচ্ছেন।’

৪০ বছর বয়সী উষা ভ্যান্স এবং জেডি ভ্যান্স দম্পতির বর্তমানে ইওয়ান, বিবেক এবং মিরাবেল নামে তিনটি ছোট সন্তান রয়েছে।

উষা চিলুকুরি ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে এক মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠেন। তার বাবা একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং মা মলিকুলার বায়োলজিস্ট, যাঁরা ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসিত হয়েছিলেন।
২০১০ সালে ইয়েল ল স্কুলে পড়ার সময় জেডি ভ্যান্সের সঙ্গে উষার প্রথম পরিচয় হয় এবং সেখান থেকেই তাদের প্রণয় ও পরবর্তীকালে পরিণয় ঘটে। এই দম্পতির প্রথম ছেলে ইওয়ান জন্ম নেয় ২০১৭ সালে।

এরপর ২০২০ সালে তাদের দ্বিতীয় ছেলে বিবেকের জন্ম হয়। তাদের একমাত্র কন্যা মিরাবেল জন্ম নেয় ২০২১ সালে।
বর্তমান ট্রাম্প প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে জেডি ভ্যান্স বরাবরই যুক্তরাষ্ট্রে জন্মহার বৃদ্ধির পক্ষে জোরালো সওয়াল করে আসছেন। গত বছরও তিনি এক বক্তৃতায় বলেছিলেন যে, ‘আমি খুব সহজভাবে বলতে চাই, আমি মার্কিন যুক্তরাষ্ট্রে আরও বেশি শিশু দেখতে চাই।’

সূত্র : রয়টার্স

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাটের ভালো দামে খুশি রাজশাহীর কৃষক

চতুর্থ সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন জেডি ভ্যান্স ও উষা ভ্যান্স

আপডেট সময় ০২:৫৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬