ঢাকা ১২:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাটের ভালো দামে খুশি রাজশাহীর কৃষক ঝালকাঠি শহরে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা মেসির প্রশংসায় পঞ্চমুখ শাকিরা, সাফল্যের কৃতিত্ব দিলেন রোকুজ্জোকেও এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

রাফাহ সীমান্তে ‘গাজা প্রশাসনিক কমিটি’কে প্রবেশ করতে দেবে না ইসরায়েল

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৬২২ বার পড়া হয়েছে

ইসরায়েল রাফাহ সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং গাজা প্রশাসনিক কমিটিকে ওই ভূখণ্ডে প্রবেশ করতে দেবে না বলে জানিয়েছে। নির্বাহী কাউন্সিল গঠন এবং কাতার ও তুরস্কের ভূমিকা নিয়ে ওয়াশিংটনের সঙ্গে মতবিরোধের মধ্যেই এই সিদ্ধান্ত এসেছে। ইসরায়েলের এই সরাসরি বাধার কারণে কমিটির কাজ শুরু করার কোনো তারিখ এখনো নির্ধারিত হয়নি।

ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ সোমবার জানিয়েছে, রাফাহ সীমান্ত না খোলার সিদ্ধান্তটি রবিবার সন্ধ্যায় ইসরায়েলের ছোট আকারের নিরাপত্তা ও রাজনৈতিক মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
পত্রিকাটি এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, গাজা পুনর্গঠন তদারকির জন্য গঠিত কাউন্সিলে তুরস্ক ও কাতারের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া মূল সমঝোতার অংশ ছিল না’।

ওই কর্মকর্তা আরো বলেন, নতুন এই সংস্থার ক্ষমতা কী হবে এবং এর সুনির্দিষ্ট ভূমিকা কী, তা নিয়েও স্পষ্টতা নেই।

ইসরায়েলি কর্মকর্তা পুনরায় বলেন, ‘তুরস্ক ও কাতারের অন্তর্ভুক্তি নেতানিয়াহুর ইচ্ছার বিরুদ্ধে ছিল।

এটি ছিল কুশনার ও উইটকফের পক্ষ থেকে তার বিরুদ্ধে প্রতিশোধ। কারণ নেতানিয়াহু গাজা উপত্যকায় আটক শেষ ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত আসার আগে সীমান্ত না খোলার বিষয়ে অনড় ছিলেন।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাটের ভালো দামে খুশি রাজশাহীর কৃষক

রাফাহ সীমান্তে ‘গাজা প্রশাসনিক কমিটি’কে প্রবেশ করতে দেবে না ইসরায়েল

আপডেট সময় ০৩:৫৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬