সংবাদ শিরোনাম ::
২৭৭৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে রাজিব দাশ সওজে টেন্ডার বাণিজ্যের ‘গডফাদার’ মনিরুজ্জামান মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত : মির্জা ফখরুল ডেপুটি রেঞ্জার আবু সুফিয়ানের লোভনীয় পোস্টিং, রাঙ্গামাটিতে ১৫ বছরের বেশি সময় ধরে বহাল ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখা-৫ এর কর্মচারী মিজানের বিপুল অবৈধ সম্পদের পাহাড় গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অমিত কুমারের বিরুদ্ধে শত কোটি টাকা ভারতে পাচারের অভিযোগ গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী মাসুদ রানার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে সাড়ে ৭ কোটি টাকার টেন্ডারে নয়ছয়ের অভিযোগ তিন মহাদেশে স্মার্ট টেকনোলজির ব্যবসা, আড়ালে অর্থপাচারের অভিযোগ

দ. কো‌রিয়ায় টানা ৩০ মাস চাকরিতে ১০ বছর কর্মসংস্থানের সু‌যোগ

দক্ষিণ কো‌রিয়ায় অবস্থানরত ই-৯ ভিসাধারী বাংলাদেশি কর্মীরা ২০২৩ সাল থেকে কোনো কোম্পানিতে একটানা আড়াই বছর কর্মরত থাকলে ১০ বছর পর্যন্ত একই ভিসায় দেশ‌টি‌তে কর্মসংস্থানের সুযোগ পাবেন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) রা‌তে এক বার্তায় এ তথ্য জানায় সিউলের বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের বার্তায় বলা হয়, দক্ষিণ কোরিয়ার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ই-৯ ভিসাধারী কোনো কর্মী আগামী জানুয়ারি ২০২৩ সাল থেকে কোনো কোম্পানিতে একটানা আড়াই বছর (৩০) মাস কর্মরত থাকলে তিনি ১০ বছর পর্যন্ত একই ভিসায় দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ পাবেন। এজন্য আগের নিয়মে বাংলাদেশে ফিরে যাওয়ার প্রয়োজন হবে না।

তবে কোনো কর্মী যদি প্রথম কোম্পানিতে একটানা দুই বছর (২৪) মাস কর্মরত থাকেন, তাহলে তিনিও এ সুযোগ গ্রহণ করতে পারবেন। এ সুযোগটি গ্রহণ করার জন্য দক্ষিণ কো‌রিয়ায় বসবাসরত বাংলাদেশিদের নিকটস্থ জব সেন্টার থেকে একটি সনদপত্র গ্রহণ করার পাশাপাশি দেশ‌টি‌তে বাংলাদেশি কর্মীদের কর্মস্থল পরিবর্তন না করে এ সুযোগ গ্রহণ করার পরামর্শ দিয়েছে দূতাবাস।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৭৭৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে রাজিব দাশ

দ. কো‌রিয়ায় টানা ৩০ মাস চাকরিতে ১০ বছর কর্মসংস্থানের সু‌যোগ

আপডেট সময় ০৩:২৯:১০ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২