ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ‘১০০ হর্ন’ লাগানো বাইকারের মোটরসাইকেল জব্দ করল পুলিশ এ বছর নাও হতে পারে বিপিএল : তামিম থামেনি স্বপ্ন, ৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ কেজি গাঁ’জা ও ১০০ পিস ইয়াবা জব্দ, আটক ১ ওদুুদুর রহমান উচ্চ বিদ্যালয় বালিয়া থেকে গোল্ডেন এ প্লাস পেল মেধাবী ছাত্র রাকিব ব্রাহ্মণপাড়ায় ২০ কেজি গাঁ’জা’সহ অটোরিকশা জব্দ, গ্রেপ্তার ১ জিপিএ-৫ পেয়েও আনন্দ নেই, শিহাবের কৃতিত্বে কাঁদছে শোকাহত পরিবার বয়সকে হার মানিয়ে ৫৪ বছর বয়সে এসএসসি পাস করলেন আলী আকবর

১১ জানুয়ারি অবস্থান ধর্মঘট পালন করবে ১২ দলীয় জোট

আগামী ১১ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করবে ২০ দলীয় জোট ভেঙে গঠিত নতুন ১২ দলীয় জোট। ওইদিন বেলা ১১টায় ধর্মঘট পালন করা হবে বলে জানিয়েছেন জোটের নেতা কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম বীর প্রতীক।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বিজয় নগর মোড়ে সরকার পতনসহ ১০টি দাবিতে যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই ঘোষণা দেন। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির (কাজী জাফর) সভাপতি মোস্তফা জামাল হায়দার। তিনি তার বক্তব্যে একই কর্মসূচি ঘোষণা করেন।

সমাবেশে সৈয়দ মুহাম্মদ ইবরাহীম বীর প্রতীক বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবির পাশাপাশি, সংসদ ভেঙে দেওয়া, বন্দি নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তির দাবিতে আমরা আন্দোলন করছি। দেশে যেন আর কোনো কারচুপির নির্বাচন না হয় তার দাবিতে আমরা সব সময় রাজপথে অবস্থান করব।

বক্তারা বলেন, তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু পালাবার পথ পাবে না। সরকারের পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমাদের আন্দোলন চলবে। তারেক জিয়াকে দেশে আসতে দিতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

১১ জানুয়ারি অবস্থান ধর্মঘট পালন করবে ১২ দলীয় জোট

আপডেট সময় ১২:৩৪:২০ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২