ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিপিএ-৫ পেয়েও আনন্দ নেই, শিহাবের কৃতিত্বে কাঁদছে শোকাহত পরিবার বয়সকে হার মানিয়ে ৫৪ বছর বয়সে এসএসসি পাস করলেন আলী আকবর যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন: ডা. শফিকুর রহমান সবশেষ মামলায় জামিন পেলেন সাবেক বিচারপতি খায়রুল হক খাদ্য অধিদপ্তর ঠিকাদার সমিতির নতুন সভাপতি সাগর, সম্পাদক মাসুদ, সাংগঠনিক কোয়েল মহেশখালীতে এসএসসি ফলাফলে পাশের হারে আইল্যান্ড হাই স্কুল ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বেতাগীতে চারা বিতরণ করলেন জেলা প্রশাসক  নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসে এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ ৫ পেয়েছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী খারিজের কারণ জানতে চাওয়ায় আইনজীবীকে হেনস্তা

কোহলিকে পেছনে ফেলে ক্যারিয়ার সেরা অবস্থানে লিটন

২০২২ সালে ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়েছেন লিটন দাস। টাইগারদের হয়ে ব্যাট হাতে বছর জুড়ে করেছেন এক ক্যালেন্ডারে সর্বোচ্চ রানের রেকর্ড ১৯২১। তবে সবশেষ ভারতের বিপক্ষে এই ব্যাটারের কাছ থেকে ওয়ানডে সিরিজে পাওয়া যায়নি ঠিক লিটন সুলভ পারফরম্যান্স। তবে সিরিজের শেষ টেস্টে ভারতের বিপক্ষে অর্ধ-শতক করে টেস্ট  র‌্যাঙ্কিংয়ে পেছনে ফেললেন বিরাট কোহলিকে।

লিটন এই মুহূর্তে টেস্ট ক্যারিয়ারের সেরা র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছেন। দ্বিতীয়বারের মতো আবারো টেস্ট র‌্যাঙ্কিংয়ে ১২ নম্বর পজিশনে জায়গা করে নিয়েছেন টাইগারদের তারকা এই ব্যাটার। এর আগেও চলতি বছরের মার্চে ৬৮৩ রেটিং পয়েন্ট নিয়ে ১২তম স্থানে ছিলেন লিটন।

বোলারদের মাঝে দুই ধাপ করে এগিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। ভারতের বিপক্ষে ৬ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন ডানহাতি এই স্পিনার। এদিকে প্রথম ইনিংসে চার উইকেট তুলে নেওয়া তাইজুল উঠে এসেছেন ২৮ নম্বরে। এছাড়া দ্বিতীয় টেস্ট ম্যাচে ৬ উইকেট নেয়া সাকিব আল হাসান এক ধাপ এগিয়ে অবস্থান করছেন ৩২ নম্বরে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিপিএ-৫ পেয়েও আনন্দ নেই, শিহাবের কৃতিত্বে কাঁদছে শোকাহত পরিবার

কোহলিকে পেছনে ফেলে ক্যারিয়ার সেরা অবস্থানে লিটন

আপডেট সময় ০৪:১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২