ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” কর্মসূচির আওতায় বেতাগী উপজেলায় গাছের চারা বিতরণ।
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসক, বরগুনা কর্তৃক গৃহীত Government Performance Management System এর সেকশন ২ এর অধীন উদ্ভাবন ও সংস্কার কার্যক্রম এর অন্তর্ভুক্ত ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কার্যক্রম এর লক্ষ্যমাত্রা অর্জনে এবং পরিবেশ সুরক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বরগুনার বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজ-এর শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন, বেতাগী, বরগুনা-এর আয়োজনে “ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” কর্মসূচির অধীনে এই চারা বিতরণ অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ৩০০ টি গাছের চারা তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, বেতাগী; সহকারী কমিশনার (ভূমি), বেতাগী; ভারপ্রাপ্ত কর্মকর্তা, বেতাগী থানা; গণমাধ্যমের সহকর্মীবৃন্দসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি উপস্থিত সকলকে বৃক্ষরোপণে উৎসাহ প্রদান করেন এবং রোপণ পরবর্তী পরিচর্যা নিশ্চিত করার আহবান জানান।
মাওলানা মোঃ আব্দুল মোতালেব-স্টাফ রিপোর্টার 



















