ঢাকা ০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা পাঁচ দিন শুষ্ক থাকবে আবহাওয়া, তাপমাত্রা নিয়ে পূর্বাভাস কলকাতা চলচ্চিত্র উৎসবে রজনীকান্ত, প্রভাসের সঙ্গে সালমান খান মোস্তাফিজের জোড়া শিকারে দুবাই ক্যাপিটালসের জয় স্পিকার হাফিজ উদ্দিনের সম্মানে শাহবাজ শরিফের নৈশভোজ অগ্নিনিরাপত্তা ছাড়াই আবাসিক ভবনে হাসপাতালের কার্যক্রম, ঝুঁকিতে রোগীরা মিসরে জ্বালানিবাহী গাড়ি উল্টে আগুন, নিহত ৩০ বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হচ্ছে: রাষ্ট্রদূত স্বামী নেই, শরীরে ক্যানসার; আগুনে শেষ সম্বল হারিয়ে দিশেহারা নাসিমা শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী নিষেধাজ্ঞার বিতর্কের মধ্যেই দুবাইয়ে একসঙ্গে নাচলেন হানি সিং-আতিফ

মেট্রোরেলের প্রথম দিনের যাত্রা শেষ, ফিরে গেলেন হাজারো মানুষ

দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছে আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর)। সকাল ৮টায় মেট্রোরেল চালু হওয়ার কথা থাকলেও প্রথম ট্রেন আগারগাঁও ছাড়ে সাড়ে ৮টার দিকে।

মেট্রোরেলে চড়ার জন্য খুব সকালে লাইনে দাঁড়ায় সাধারণ মানুষ। বেলা ১১টা ৪৫ মিনিটে সেই লাইন আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে গিয়ে ঠেকে। হাজারো মানুষ লাইনে ছিলেন। কিন্তু প্রথম দিনে তাদের আর মেট্রোরেলে চড়ার সুযোগ হলো না। শেষে হতাশ হয়ে ফিরে গেছেন তারা।

মোহাম্মদপুর থেকে আসা সোহাগ হাসান বলেন, আমি নিয়মিত ব্লগ করি। সকাল ৮টায় এসে লাইনে দাঁড়িয়েছি। এখন ১১টা ৫০ মিনিটেও আমার সামনে অন্তত ৫০ জন মানুষ আছে। আজ আর মনে হয় না উঠতে পারব। অনেকক্ষণ ধরে লাইন সামনে যায়নি।

dhakapost

দুপুর ১২টার পরও মেট্রোরেলের আগারগাঁও স্টেশনের নিচে শতাধিক মানুষের ভিড় ছিল। তারা মেট্রোরেলে উঠতে না পেরে হতাশা প্রকাশ করেছেন।

মেট্রোরেলের আগারগাঁও স্টেশনের নিরাপত্তার দায়িত্বে থাকা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মহেশ চন্দ্র সিংহ দুপুর ১২টায় বলেন, আজকের মতো মেট্রোরেল বন্ধ হয়ে গেছে। সবাইকে আগামীকাল আসতে হবে। মেট্রোরেল সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলাচল করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা পাঁচ দিন শুষ্ক থাকবে আবহাওয়া, তাপমাত্রা নিয়ে পূর্বাভাস

মেট্রোরেলের প্রথম দিনের যাত্রা শেষ, ফিরে গেলেন হাজারো মানুষ

আপডেট সময় ০১:২৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২