ঢাকা ০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা পাঁচ দিন শুষ্ক থাকবে আবহাওয়া, তাপমাত্রা নিয়ে পূর্বাভাস কলকাতা চলচ্চিত্র উৎসবে রজনীকান্ত, প্রভাসের সঙ্গে সালমান খান মোস্তাফিজের জোড়া শিকারে দুবাই ক্যাপিটালসের জয় স্পিকার হাফিজ উদ্দিনের সম্মানে শাহবাজ শরিফের নৈশভোজ অগ্নিনিরাপত্তা ছাড়াই আবাসিক ভবনে হাসপাতালের কার্যক্রম, ঝুঁকিতে রোগীরা মিসরে জ্বালানিবাহী গাড়ি উল্টে আগুন, নিহত ৩০ বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হচ্ছে: রাষ্ট্রদূত স্বামী নেই, শরীরে ক্যানসার; আগুনে শেষ সম্বল হারিয়ে দিশেহারা নাসিমা শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী নিষেধাজ্ঞার বিতর্কের মধ্যেই দুবাইয়ে একসঙ্গে নাচলেন হানি সিং-আতিফ

ঢাকায় চীনের নতুন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত চীনের নতুন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছেছেন। তিনি ঢাকায় চীনের ১৬তম রাষ্ট্রদূত হিসেবে সাবেক রাষ্ট্রদূত লি জিমিংয়ের স্থলাভিষিক্ত হলেন।

ঢাকায় চীনের দূতাবাস জানায়, বাংলাদেশে ১৬তম রাষ্ট্রদূত হিসেবে কাজ করার জন্য ইয়াও ওয়েন ঢাকায় এসে আনন্দ প্রকাশ করেছেন। রাষ্ট্রদূত বাংলাদেশ-চীনের সম্পর্কের উন্নতির জন্য সাহায্য ও সমর্থনের জন্য বাংলাদেশিদের সহযোগিতার পাশাপাশি সবাইকে ধন্যবাদ জানান।

ইয়াও ওয়েন বলেন, আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য আরও গতিশীলতা জোরালো করা দরকার, যা আমাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। দুই দেশের নেতাদের ঐকমত্যকে বাস্তবায়নের জন্য আমি সব স্তরের বন্ধুদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। চীন-বাংলাদেশ কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের জন্য একটি নতুন অধ্যায় রচনা করতে হবে।

নতুন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে চীনের নতুন রাষ্ট্রদূত হিসেবে আমি সব বাংলাদেশি বন্ধুদের সঙ্গে অনেক বেশি যোগাযোগ রাখতে চাই। চীন-বাংলাদেশ সম্পর্কের একটি প্রতিশ্রুতিশীল আগামীর জন্য আসুন সবাই মিলে চেষ্টা করি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা পাঁচ দিন শুষ্ক থাকবে আবহাওয়া, তাপমাত্রা নিয়ে পূর্বাভাস

ঢাকায় চীনের নতুন রাষ্ট্রদূত

আপডেট সময় ১২:৫৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২