ঢাকা ১১:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার দ্বিতীয় বিয়ের তিন মাসের মাথায় ভাঙনের মুখে বাদশার সংসার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ আ. লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে তফাৎ আছে: পানিসম্পদ মন্ত্রী পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিলেন নরেন্দ্র মোদি মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিয়ম ভেঙে ১০৮ কোটি টাকার দরপত্র অনুমোদনের অভিযোগ ভিসির বিরুদ্ধে বড়লেখায় সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

মোহাম্মদপুরে জুয়েলার্সে শার্টার ভেঙে কোটি টাকার স্বর্ণ চুরি

রাজধানীর মোহাম্মদপুরে নিরাপত্তার চোখ ফাঁকি দিয়ে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরচক্র দোকানের শার্টার ও কেঁচিগেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপাসহ পুরো সিন্দুকটিই লুট করে নিয়ে গেছে। সোমবার (৫ জানুয়ারি ২০২৬) ভোররাতে চন্দ্রিমা বাজারের ‘নিউ রানা জুয়েলার্স’-এ এই ঘটনা ঘটে।

দোকান মালিক মাসুদ রানা জানান, রবিবার রাত ১১টার দিকে তিনি স্বাভাবিক নিয়মেই দোকান বন্ধ করে বাসায় যান। সোমবার সকাল ১০টায় দোকান খুলতে এসে দেখেন কেঁচিগেটের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখতে পান, দোকান তছনছ করা হয়েছে এবং মূল্যবান মালামালসহ লোহার সিন্দুকটি উধাও।

মাসুদ রানা আক্ষেপ করে বলেন, ‘‘সিন্দুকের ভেতরে আমার নিজের ৫০ ভরি এবং কাস্টমারদের বন্ধক রাখা ২০ ভরি স্বর্ণ ছিল। এছাড়া ৬০০ ভরি রুপা, নগদ ৪ লাখ টাকা এবং ব্যবসার সব জরুরি কাগজপত্র ও রসিদও ওই সিন্দুকেই ছিল। চোরেরা সবশুদ্ধ সিন্দুকটাই তুলে নিয়ে গেছে।’’

বাজারমূল্য অনুযায়ী লুট হওয়া ৭০ ভরি স্বর্ণের দাম প্রায় ১ কোটি ৫৪ লাখ টাকা এবং ৬০০ ভরি রুপার দাম ২১ লাখ ৬০ হাজার টাকার বেশি। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকার কাছাকাছি।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, ভোর ৩টা ২১ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত দোকানের ভেতরে প্রবেশ করে। তারা গ্লাস ভেঙে সিন্দুকটি বের করে আনে এবং বাইরে আগে থেকে প্রস্তুত রাখা একটি পিকআপ ভ্যানে তুলে দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‘‘চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে। চোরচক্রকে শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।’’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

মোহাম্মদপুরে জুয়েলার্সে শার্টার ভেঙে কোটি টাকার স্বর্ণ চুরি

আপডেট সময় ০৪:১১:০৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬