ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার দ্বিতীয় বিয়ের তিন মাসের মাথায় ভাঙনের মুখে বাদশার সংসার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ আ. লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে তফাৎ আছে: পানিসম্পদ মন্ত্রী পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিলেন নরেন্দ্র মোদি মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিয়ম ভেঙে ১০৮ কোটি টাকার দরপত্র অনুমোদনের অভিযোগ ভিসির বিরুদ্ধে বড়লেখায় সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

মেঘনা নদী থেকে ধরা পড়া ৪০ কেজির বিরল গঙ্গা কাছিম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জেলেদের জালে ধরা পড়েছিল বিশাল আকৃতির এক বিরল প্রজাতির কচ্ছপ। প্রায় ৪০ কেজি ওজনের এই ‘গঙ্গা কাছিম’টি ডাঙায় তোলার পর সেটিকে মেরে বা বিক্রি না করে পুনরায় মেঘনা নদীতেই অবমুক্ত করে দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় জেলেরা।

ঘটনাটি ঘটে হাতিয়ার চরকিং ইউনিয়নের আজমার খাল সংলগ্ন মেঘনা নদীতে। রোববার (৪ জানুয়ারি ২০২৬) রাতে শাহাবুদ্দিন মাঝি নামের এক জেলে নদীতে মাছ ধরতে জাল ফেলেন। জাল তোলার সময় তিনি অস্বাভাবিক ভার অনুভব করেন। পরে জাল টেনে তুললে বিশাল আকৃতির এই কাছিমটি উঠে আসে।

খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে সোমবার (৫ জানুয়ারি) সকালে মেঘনা নদীর পাড়ে কাছিমটিকে একনজর দেখতে ভিড় জমান উৎসুক জনতা। স্থানীয় প্রবীণরা জানান, এত বড় ও এমন আকৃতির কাছিম মেঘনায় সচরাচর দেখা যায় না। পরে সোমবার দুপুরে জোয়ার আসার পর স্থানীয়দের উপস্থিতিতে জেলেরা কাছিমটিকে নিরাপদে নদীতে অবমুক্ত করেন।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ জানান, উদ্ধার হওয়া প্রাণীটি ‘গঙ্গা কাছিম’ (Ganges softshell turtle) নামে পরিচিত। এটি বর্তমানে একটি বিলুপ্তপ্রায় প্রজাতি। সাধারণত এরা ৭০ থেকে ৮০ বছর পর্যন্ত বাঁচে। তিনি জেলেদের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘‘প্রকৃতির ভারসাম্য রক্ষায় এসব জলজ প্রাণীর গুরুত্ব অপরিসীম। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী এসব প্রাণী ধরা বা হত্যা করা দণ্ডনীয় অপরাধ। তাই ভবিষ্যতে এমন বিরল প্রাণী ধরা পড়লে তা দ্রুত অবমুক্ত করার জন্য আমরা জেলেদের অনুরোধ জানাচ্ছি।’’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

মেঘনা নদী থেকে ধরা পড়া ৪০ কেজির বিরল গঙ্গা কাছিম

আপডেট সময় ০৩:১৩:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬