ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার দ্বিতীয় বিয়ের তিন মাসের মাথায় ভাঙনের মুখে বাদশার সংসার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ আ. লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে তফাৎ আছে: পানিসম্পদ মন্ত্রী পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিলেন নরেন্দ্র মোদি মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিয়ম ভেঙে ১০৮ কোটি টাকার দরপত্র অনুমোদনের অভিযোগ ভিসির বিরুদ্ধে বড়লেখায় সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

রূপপুরের গ্রিন সিটির কক্ষ থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসন প্রকল্প ‘গ্রিন সিটি’ থেকে এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রাইবাকভ মাকসিম (৩০)। তিনি বিদ্যুৎকেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এটমটেক এনার্গো’ কোম্পানিতে কর্মরত ছিলেন।

রোববার (৪ জানুয়ারি ২০২৬) সকালে গ্রিন সিটির ৮ নম্বর ভবনের তৃতীয় তলার ৩১ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রকল্প সূত্রে জানা যায়, রোববার সকালে সহকর্মীরা মাকসিমকে তার কক্ষে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর দেওয়া হলে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিক আলামত ও চিকিৎসকদের পর্যবেক্ষণ শেষে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে (স্ট্রোক) তার মৃত্যু হয়েছে।

সোমবার সকালে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ সংশ্লিষ্ট ঠিকাদারি কোম্পানির কাছে হস্তান্তর করা হয়েছে। কোম্পানিটি এখন রুশ দূতাবাসের সহায়তায় মরদেহটি রাশিয়ায় তার পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

রূপপুরের গ্রিন সিটির কক্ষ থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০২:৩৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬