ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার দ্বিতীয় বিয়ের তিন মাসের মাথায় ভাঙনের মুখে বাদশার সংসার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ আ. লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে তফাৎ আছে: পানিসম্পদ মন্ত্রী পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিলেন নরেন্দ্র মোদি মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিয়ম ভেঙে ১০৮ কোটি টাকার দরপত্র অনুমোদনের অভিযোগ ভিসির বিরুদ্ধে বড়লেখায় সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১৩ জেলে উদ্ধার

কক্সবাজারে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া একটি ফিশিং বোট থেকে ১৩ জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধারকৃতদের মধ্যে গুরুতর আহত দুইজন চিকিৎসাধীন।

কোস্টগার্ড সূত্র জানায়, শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে মহেশখালী উপকূল থেকে পশ্চিম গভীর সমুদ্র এলাকায় ‘এফ বি আল্লাহর দান-২’ নামের একটি মাছ ধরার নৌকায় ডাকাতি হয়। এ সময় ডাকাতদল নৌকায় থাকা মাছ, জাল, খাবারসহ প্রয়োজনীয় সরঞ্জাম লুট করে নেয়। পরে জেলেদের নৌকাটি সমুদ্রে ভাসমান অবস্থায় রেখে পালিয়ে যায়।

ঘটনার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে বিষয়টি জানতে পারে বাংলাদেশ কোস্টগার্ড। তথ্য পাওয়ার পর কোস্টগার্ডের বাঁশখালী কন্টিনজেন্ট ওই এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে ডাকাতের কবলে পড়া ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারকালে গুরুতর আহত দুই জেলেকে উন্নত চিকিৎসার জন্য বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। অন্য জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করে ফিশিং বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, উপকূল ও গভীর সমুদ্রে জেলে ও নৌযানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১৩ জেলে উদ্ধার

আপডেট সময় ০৯:২২:৫৫ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬