ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার দ্বিতীয় বিয়ের তিন মাসের মাথায় ভাঙনের মুখে বাদশার সংসার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ আ. লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে তফাৎ আছে: পানিসম্পদ মন্ত্রী পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিলেন নরেন্দ্র মোদি মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিয়ম ভেঙে ১০৮ কোটি টাকার দরপত্র অনুমোদনের অভিযোগ ভিসির বিরুদ্ধে বড়লেখায় সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

প্রেমিকাকে নিয়ে পোস্ট দেওয়ার পর ববি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রেমিকাকে নিয়ে ফেসবুক পোস্ট দেওয়ার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের শিক্ষার্থী শুভ বৈরাগীর মরদেহ উদ্ধার হয়েছে। আজ রোববার সকালে গোপালগঞ্জের বৌলতলী এলাকায় নিজ বাড়িতে তার মরদেহ উদ্ধার হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ববির বাংলা বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. শারমিন আক্তার।

শুভ ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। কিছুদিন আগে তার সম্মান ফাইনাল পরীক্ষা শেষ হয়। বিশ্ববিদ্যালয় ছুটি থাকায় বাড়িতে যান।

গত বৃহস্পতিবার এক পোস্টে শুভ বলেন, দুই বছরের বেশি সময় ধরে এক তরুণীর সঙ্গে তার সম্পর্ক। তরুণীর জন্মদিনে শুভেচ্ছা জানাতে একদিন তিনি ওই বাড়িতে যান। তখন তরুণীর পরিবারের লোকজন তাকে আটক করে শারীরিক ও মানসিক নির্যাতন করে। ভয়ভীতি দেখিয়ে চুরির অপবাদ স্বীকার করিয়ে ভিডিও ধারণ করে।

এই ঘটনায় সামাজিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে পোস্টে উল্লেখ করেন শুভ।

তিনি আরও লিখেন, তার অর্থনৈতিক দুর্বলতার কারণে এই প্রেম মেনে নেয়নি তরুণীর পরিবার। অপমান, মানসিক নির্যাতন ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার ঘটনা তাকে চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়।

তার মৃত্যুর জন্য সংশ্লিষ্ট কয়েক ব্যক্তি এবং সমাজ ব্যবস্থাকে দায়ি করেন শুভ। পাশাপাশি তাকে আত্মহত্যায় প্ররোচনার জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান পোস্টে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

প্রেমিকাকে নিয়ে পোস্ট দেওয়ার পর ববি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৭:৪৬:২১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬