সাভারের আমিনবাজার ইউনিয়নে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় আসামি যুবলীগ নেতা মো. সোলায়মানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৪ জানুয়ারি) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মো. জাকির আল আহাসান।
এর আগে শনিবার (৩ জানুয়ারি) রাতে আমিনবাজার ইউনিয়নের বেগুনবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মো. সোলায়মান (৪৮) সাভারের আমিনবাজার ইউনিয়নের বেগুনবাড়ি (পূর্বপাড়া) এলাকার মৃত কামাল মিস্ত্রির ছেলে এবং আমিনবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের দায়ের করা হত্যা মামলার আসামি সোলায়মানকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’
নিজস্ব প্রতিবেদক 























