ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার দ্বিতীয় বিয়ের তিন মাসের মাথায় ভাঙনের মুখে বাদশার সংসার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ আ. লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে তফাৎ আছে: পানিসম্পদ মন্ত্রী পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিলেন নরেন্দ্র মোদি মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিয়ম ভেঙে ১০৮ কোটি টাকার দরপত্র অনুমোদনের অভিযোগ ভিসির বিরুদ্ধে বড়লেখায় সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

ধামরাইয়ে গুণীজনকে সম্মাননা প্রদান অনুষ্ঠিত

ঢাকার ধামরাইয়ে স্বেচ্ছাসেবী সংগঠন সচেতন নাগরিক সমাজ ধামরাইয়ের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে “কেমন ধামরাই চাই” শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৩ জানুয়ারি) ধামরাই পৌরশহরের কিষান নগর এলাকায় ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজের মিলনায়তন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সদস্য সচিব রাজিউল হাসান পলাশের সঞ্চালনায় ও আহ্বায়ক মোঃ ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন অব ধামরাই এর সভাপতি জনাব আতাউর রহমান কানন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ধামরাই উপজেলা শাখার সভাপতি মোঃ আসলাম হোসেন, স্যাড এ্যালামনাই এর সাধারণ সম্পাদক মোঃ মামুন রেজা খান, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীগণ।

অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত ইংরেজি শিক্ষক নরেশ চন্দ্র অধিকারীকে গুণীজন সম্মাননা ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ও ক্রীড়া ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ যথাক্রমে নিরাপদ সড়ক চাই (নিসচা), ধামরাই উপজেলা শাখার সভাপতি মোঃ নাহিদ মিয়াকে উদীয়মান স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠক এবং ধামরাই ডিফেন্ডারসের অধিনায়ক মোঃ জুবায়ের হোসেন চৌধুরীকে উদীয়মান ক্রীড়া সংগঠকের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ সচেতন নাগরিক সমাজ ধামরাইয়ের অতীত কার্যক্রমের প্রশংসা করেন এবং ধামরাইয়ের সার্বিক উন্নয়নে সকল নাগরিকের সচেতনতার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং সচেতন নাগরিক সমাজ ধামরাই এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

ধামরাইয়ে গুণীজনকে সম্মাননা প্রদান অনুষ্ঠিত

আপডেট সময় ০৩:৫০:৩৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬