ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার দ্বিতীয় বিয়ের তিন মাসের মাথায় ভাঙনের মুখে বাদশার সংসার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ আ. লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে তফাৎ আছে: পানিসম্পদ মন্ত্রী পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিলেন নরেন্দ্র মোদি মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিয়ম ভেঙে ১০৮ কোটি টাকার দরপত্র অনুমোদনের অভিযোগ ভিসির বিরুদ্ধে বড়লেখায় সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

কিশোরগঞ্জে বিক্ষোভ, দেশে আইপিএল সম্প্রচার বন্ধের দাবি

বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে অপমানের প্রতিবাদে ও বাংলাদেশ থেকে আইপিএল সম্প্রচার বন্ধের দাবিতে কিশোরগঞ্জে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ জানুয়ারি) দুপুর সোয়া ২টায় জেলা শহরের কালীবাড়ি মোড় চত্বরে কিশোরগঞ্জ জেলা সম্মিলিত ছাত্র ঐক্যের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা সম্মিলিত ছাত্র ঐক্যের মুখপাত্র মো. জগলুল হাসান চয়ন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইমন খান, সাধারণ সম্পাদক পায়েল চৌধুরী, কিশোরগঞ্জ জেলা ছাত্র মজলিসের বায়তুলমাল সম্পাদক বরকতউল্লাহ, জেলা ছাত্রদল নেতা হাসিবুল হোসাইন, কিশোরগঞ্জ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আনাস ইবরাহীমসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ।

জেলা সম্মিলিত ছাত্র ঐক্যের মুখপাত্র মো. জগলুল হাসান চয়ন বলেন, বাংলাদেশের গর্ব মোস্তাফিজুর রহমানকে যেভাবে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে তা শুধু একজন ক্রিকেটারকে নয়, পুরো বাংলাদেশকেই অপমান করার শামিল। আমরা এর তীব্র নিন্দা জানাই ও দাবি করছি, যতদিন পর্যন্ত এই অপমানের যথাযথ জবাব না পাওয়া যাবে, ততদিন বাংলাদেশ থেকে আইপিএল সম্প্রচার বন্ধ রাখতে হবে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি খেলোয়াড়দের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিলে তা সঙ্গে সঙ্গে কার্যকর করে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এর আগে গত ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল নিলামে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কেকেআর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

কিশোরগঞ্জে বিক্ষোভ, দেশে আইপিএল সম্প্রচার বন্ধের দাবি

আপডেট সময় ০৩:৪৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬