ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার দ্বিতীয় বিয়ের তিন মাসের মাথায় ভাঙনের মুখে বাদশার সংসার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ আ. লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে তফাৎ আছে: পানিসম্পদ মন্ত্রী পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিলেন নরেন্দ্র মোদি মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিয়ম ভেঙে ১০৮ কোটি টাকার দরপত্র অনুমোদনের অভিযোগ ভিসির বিরুদ্ধে বড়লেখায় সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

ধানমন্ডিতে ৫ কাঠা জমি ও ৫টি ফ্ল্যাট রয়েছে রুমিন ফারহানার

বিএনপি থেকে বহিষ্কার হয়েও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। মনোনয়নপত্র জমার সময় দাখিল করা হলফনামায় সম্পদ হিসেবে চমক দেখিয়েছেন তিনি। হলফনামায় তার ধানমন্ডিতে ৫ কাঠা জমি ও ৫টি ফ্ল্যাটের মালিকানা, নগদ ৩২ লাখ টাকা এবং ১০ ভরি স্বর্ণালঙ্কারের তথ্য উঠে এসেছে।

তার মধ্যে রুমিন ফারহানার কোনো ব্যাংক জমা, বন্ড বা যানবাহন নেই। তিনি ২০২৫-২৬ অর্থবছরে আয়কর রিটার্নে আয় দেখিয়েছেন ৯৭ লাখ ১৪ হাজার ১৭৩ টাকা।
শুধু তাই নয়, আইনগতভাবে তার নামে ছিল চারটি ফৌজদারি মামলা। যার সবগুলো নিষ্পত্তি হয়েছে এবং তিনি কোনো ঋণগ্রস্ত নন।

প্রসঙ্গত, রুমিন ফারহানা ২৯ ডিসেম্বর সরাইল উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এর আগে ২৪ ডিসেম্বর তার পক্ষে নমিনেশন ফরম সংগ্রহ করা হয়। বিএনপি জোটের শরিক জমিয়তে ওলামায়ে ইসলামীর প্রার্থী জুনায়েদ আল হাবিবকে এই আসন দেওয়ায় এবং দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তিনি গত ৩১ ডিসেম্বর দল থেকে বহিষ্কৃত হন। তাই ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটিতে এখন সরাসরি লড়াই করবেন জোট প্রার্থী জুনায়েদ আল হাবিবের বিপক্ষে।

রুমিন ফারহানা মনোনয়ন দাখিলেন দিনই বলেছিলেন, আমার বাবা আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে নির্বাচন করেছিল। আর আমি বিএনপির জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র লড়াই করছি। আমি বাংলাদেশের সব মানুষের কাছে দোয়া চাই। আমার এলাকার জনগণ ও কর্মী-সমর্থকরা আমার ওপর যে বিশ্বাস রেখেছে সেটার আস্থা যেন রাখতে পারি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

ধানমন্ডিতে ৫ কাঠা জমি ও ৫টি ফ্ল্যাট রয়েছে রুমিন ফারহানার

আপডেট সময় ০৫:৫৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬