ঢাকা ১০:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হোসেনপুরে ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কাযক্রম পরিদর্শনে কৃষি বিভাগের উপপরিচালক রামগতিতে মাটির নিচে মিলল ৩টি মর্টারশেল, পুলিশি হেফাজতে পাঁচবিবির ইউএনও মহিলা এমপি আন্নাকে উপহার দিলেন গাছের চারা বদলি-বাণিজ্যের অভিযোগে আলোচনায় সাবেক বনমন্ত্রী ও তাঁর ছেলে সরকারি কমিউনিটি ক্লিনিকে সেবা পেতে ভোগান্তি, ৯ টায় অফিস উপস্থিত ১২ টায় নিজস্ব কারখানা অচল, ঠিকাদার-নির্ভর আসবাব কেনে গণপূর্ত ৩২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী পরীক্ষা ছাড়া নিয়োগ পাওয়া সেই ১৪৩ কর্মী এবার তদন্তের মুখে মো. আলমগীর কবীরকে ঘিরে নৌনিরাপত্তা বিভাগে অনিয়মের অভিযোগ

ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় মার্কিন হামলা

ছবি- সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিকসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলার পরপরই দেশটির রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে বিবিসির সহযোগী মাধ্যম সিবিএস নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

হামলার জেরে রাজধানীর আশপাশের বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। ভেনেজুয়েলা সরকার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের ‘সামরিক আগ্রাসন’ হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছে।

এর আগে সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, ভেনেজুয়েলার মাদকবাহী নৌযানের সঙ্গে সম্পৃক্ত একটি ডকিং এলাকা বা নৌঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়ে তা ধ্বংস করা হয়েছে। তবে অভিযানটি মার্কিন সামরিক বাহিনী নাকি গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালনা করেছে, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু জানাননি। তিনি কেবল উল্লেখ করেছিলেন, হামলাটি উপকূলীয় এলাকায় চালানো হয়েছে।

বিশ্লেষকদের ধারণা, এটিই ভেনেজুয়েলার মূল ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের চালানো প্রথম কোনো স্থলভিত্তিক বা সরাসরি হামলা। মাদক দমনের নামে চালানো এই অভিযান দুই দেশের মধ্যকার উত্তেজনাকে চরম পর্যায়ে নিয়ে গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হোসেনপুরে ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় মার্কিন হামলা

আপডেট সময় ০২:৫৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬