ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বজুড়ে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় খুন পাঁচ নারী : জাতিসংঘ ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ, সাবেক এমপি রিমনের হাজার কোটি টাকার লেনদেন শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক আইনি লড়াইয়ে মরক্কোর কাছে শিরোপা হারাচ্ছে সেনেগাল? ভারতের হত্যা মামলায় নামের ভুলে ১৮ বছর কারাভোগ, চার সপ্তাহের প্যারোলে মুক্ত বাদল ফরাজী আ.লীগ এখন ‘হিডেন কনটেন্ট ক্রিয়েটর’: হাসনাত আব্দুল্লাহ বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি ম্যাট্রেস ও বেড উপহার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের ব্যবস্থা অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির শফিকুর রহমান দণ্ডপ্রাপ্ত হয়েও শেখ হাসিনা কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন: রিজভী

পতাকা নেড়ে মেট্রোরেলের প্রথম যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী

উত্তরার দিয়াবাড়ি স্টেশনের প্ল্যাটফর্ম থেকে সবুজ পতাকা নেড়ে মেট্রোরেল চলাচলের আনুষ্ঠানিক যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশনের প্ল্যাটফর্মে পতাকা নাড়ানোর পর সেটিতে সই করেন প্রধানমন্ত্রী। এরপর ট্রেনে চড়ে প্রধানমন্ত্রী উত্তরা থেকে আগারগাঁও যাবেন।

এর আগে বেলা ১১টা ৫ মিনিটে মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করে মঞ্চের সামনে থাকা নেতা-কর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এসময় নেতা-কর্মীরা উল্লাস প্রকাশ করেন। জয়-বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত হয় সুধী সমাবেশ।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, ডিএমটিসিএলর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক, জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তমোহিদে, জাপান রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি প্রমুখ।

আজ উদ্বোধন হলেও ‘স্বপ্নের বাহনে’ চড়তে যাত্রীদের অপেক্ষা করতে হবে আগামীকাল (২৯ ডিসেম্বর) সকাল পর্যন্ত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় খুন পাঁচ নারী : জাতিসংঘ

পতাকা নেড়ে মেট্রোরেলের প্রথম যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৪:১৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২