ঢাকা ০২:০০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ নাড়াইছড়ি রেঞ্জে দুই বন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ টাঙ্গাইলের ঘাটাইলে পিআইও এনামুল হকের দীর্ঘ ‘রাজত্ব’ দুদকের জালে শ্রীনগর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জুয়েল শিকদার ১৫ বছর আউটসোর্সিং টেন্ডারে দেলোয়ারের আধিপত্য দুদকের মামলার আসামি এহসানুল ইমাম, তবুও রাজউকের গুরুত্বপূর্ণ পদে বহাল বিআইডব্লিউটিএতে আক্তারের রাজত্ব, আওয়ামী সিন্ডিকেট এখনো সক্রিয় তীব্র শিক্ষক সংকটে দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় শাকিরা-পিকের বাড়ি কিনছেন ইয়ামাল, দাম ১৫৭ কোটি পাঁচ দিনে রিজার্ভ বেড়েছে ২৭৪ মিলিয়ন ডলার

কথার লড়াইয়ে রমিজ-শেঠি

কয়েক দিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের পদ থেকে সরতে হয়েছে রমিজ রাজাকে। তার জায়গায় নতুন করে দায়িত্বে এসেছেন নাজাম শেঠি। এই বিষয়টিকে সম্পূর্ণ রাজনৈতিক বলে দাবি করছেন রমিজ। অবশ্য পিসিবির নতুন চেয়ারম্যান শেঠি জানিয়েছেন, রমিজ চাইলে আবারো সে ধারাভাষ্য দিতে পারবেন।

রমিজ নিজের ইউটিউব চ্যানেলে নতুন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠিকে নিয়ে মুখ খুলেছেন। জানিয়েছেন, একজনকে চেয়ারম্যান করতে সব সংবিধানই পরিবর্তন করা হয়েছে। এমনকি এই বিষয়টিকেও দুঃখজনক বলছেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার।

রমিজ আরও বলেন, ‘বিষয়টা এমনভাবে সাজানো হয়েছে যেন বিশেষ কেউ এসেছেন। যিনি ক্রিকেটকে নতুন উচ্চতায় পৌঁছে দেবেন। অথচ আমরা জানি এর আগে তিনি কী করেছেন। যে কোনও মূল্যে প্রচারে থাকতে চান তিনি। অথচ ক্রিকেটের সঙ্গে তার কোনও সম্পর্কই নেই। জীবনে ব্যাটও ধরেননি। এমনকি মাঝপথে কোচ বদলের কথাও ভাবছেন তিনি। মিকি আর্থারকে আনার কথা বলা হচ্ছে। সাকলাইন মুস্তাক কিংবদন্তি ক্রিকেটার। প্রায় ৫০টি টেস্ট খেলেছে। এমন এক জন ক্রিকেটারের সঙ্গে এই আচরণ মেনে নেওয়া যায় না।’

রামিজের এমন বক্তব্যের পরও পিসিবি চেয়ারম্যান  নাজাম শেঠি তার প্রতি শ্রদ্ধাশীল বলে দাবি করেছেন। জানিয়েছেন, ‘রমিজ ধারাভাষ্য দিতে চাইলে আমরা বাঁধা দেব না। ওকে আমি শ্রদ্ধা করি। বুঝতে পারছি রমিজ ঠিক কেমন চাপের মধ্যে ছিলেন। রমিজ এখন মুক্ত ব্যক্তি। তাকে সম্প্রচারকারীরা ধারাভাষ্যের জন্য নির্বাচিত করলে আমি আপত্তি করব না। কোনও পরিস্থিতিতেই আমরা রমিজের সামনে বাঁধা সৃষ্টি করব না।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ

কথার লড়াইয়ে রমিজ-শেঠি

আপডেট সময় ০২:১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২