ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ নাড়াইছড়ি রেঞ্জে দুই বন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ টাঙ্গাইলের ঘাটাইলে পিআইও এনামুল হকের দীর্ঘ ‘রাজত্ব’ দুদকের জালে শ্রীনগর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জুয়েল শিকদার ১৫ বছর আউটসোর্সিং টেন্ডারে দেলোয়ারের আধিপত্য দুদকের মামলার আসামি এহসানুল ইমাম, তবুও রাজউকের গুরুত্বপূর্ণ পদে বহাল বিআইডব্লিউটিএতে আক্তারের রাজত্ব, আওয়ামী সিন্ডিকেট এখনো সক্রিয় তীব্র শিক্ষক সংকটে দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় শাকিরা-পিকের বাড়ি কিনছেন ইয়ামাল, দাম ১৫৭ কোটি পাঁচ দিনে রিজার্ভ বেড়েছে ২৭৪ মিলিয়ন ডলার

যুব হকিতে বিকেএসপি সেরা

জাতীয় যুব হকিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। মঙ্গলবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৬-২ গোলে রাজশাহীকে হারিয়ে শিরোপা জিতে। 

বিকেএসপির হয়ে রকিবুল হাসান তিনটি, সাদ্দাম খান দুটি ও সাজেদুর রহমান এক গোল করেন। রাজশাহীর হয়ে দুই গোল শোধ দেন আবদুল আল নাহিদ ও জাহিদ হোসেন। তৃতীয় হয়েছে দিনাজপুর। তৃতীয় হলেও টুর্নামেন্টের সেরা গোলরক্ষক দিনাজপুর জেলার সাকিব। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বিকেএসপির রাকিবুল হাসান রকি ও ১৯ গোল করে সর্বোচ্চ গোলদাতা বিকেএসপির সাদ্দাম হোসেন।

ফাইনাল শেষে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ছাড়াও যথাক্রমে দুই, দেড় ও এক লাখ টাকা করে প্রাইজমানি তুলে দেন হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আবদুল হান্নান। এ সময় ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

২৯ সেপ্টেম্বর জাতীয় যুব হকি শুরু হয়। ৫৭ টি দল নয়টি ভেন্যুতে অংশগ্রহণ করে। নয় ভেন্যুর চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল চূড়ান্ত পর্বে খেলে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ

যুব হকিতে বিকেএসপি সেরা

আপডেট সময় ০২:০০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২