ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ নাড়াইছড়ি রেঞ্জে দুই বন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ টাঙ্গাইলের ঘাটাইলে পিআইও এনামুল হকের দীর্ঘ ‘রাজত্ব’ দুদকের জালে শ্রীনগর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জুয়েল শিকদার ১৫ বছর আউটসোর্সিং টেন্ডারে দেলোয়ারের আধিপত্য দুদকের মামলার আসামি এহসানুল ইমাম, তবুও রাজউকের গুরুত্বপূর্ণ পদে বহাল বিআইডব্লিউটিএতে আক্তারের রাজত্ব, আওয়ামী সিন্ডিকেট এখনো সক্রিয় তীব্র শিক্ষক সংকটে দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় শাকিরা-পিকের বাড়ি কিনছেন ইয়ামাল, দাম ১৫৭ কোটি পাঁচ দিনে রিজার্ভ বেড়েছে ২৭৪ মিলিয়ন ডলার

মেসির আর্জেন্টিনাকে আবারও বাংলাদেশে আনার পরিকল্পনা

আগামী বছর মার্চে বাংলাদেশে আসবেন আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রী। এই বিষয়টি নিশ্চিত হয়েছে। আর্জেন্টিনা পররাষ্ট্র মন্ত্রীর সেই সফরে রাষ্ট্রীয় কূটনীতির সঙ্গে ক্রীড়া ক্ষেত্রেও আলোচনার সম্ভাবনা দেখছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। 

আজ জাতীয় ক্রীড়া পরিষদে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট নিয়ে সংবাদ সম্মেলন ছিল। সেই সংবাদ সম্মেলনে বিশ্বকাপ ফুটবল ও বাংলাদেশের উন্মাদনার বিষয় কথা বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ‘বিশ্বকাপের মূল পর্বে অংশ না নেয়া দেশগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল বাংলাদেশ। আমাদের দর্শকদের জন্যই ছিল এই আলোচনা।’

বাংলাদেশে আর্জেন্টিনা ও মেসি খেলে গিয়েছে ২০১১ সালে। ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল নাইজেরিয়া। সেই সময় মেসির দল বিশ্ব চ্যাম্পিয়ন ছিল না। বিশ্ব চ্যাম্পিয়ন মেসিকে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা কাছ থেকে দেখার সুযোগ পাবে কিনা সেটার উত্তর সময় বলবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ

মেসির আর্জেন্টিনাকে আবারও বাংলাদেশে আনার পরিকল্পনা

আপডেট সময় ০১:৫৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২