সংবাদ শিরোনাম ::
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত ডেপুটি রেঞ্জার আবু সুফিয়ানের লোভনীয় পোস্টিং, রাঙ্গামাটিতে ১৫ বছরের বেশি সময় ধরে বহাল ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখা-৫ এর কর্মচারী মিজানের বিপুল অবৈধ সম্পদের পাহাড় গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অমিত কুমারের বিরুদ্ধে শত কোটি টাকা ভারতে পাচারের অভিযোগ গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী মাসুদ রানার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে সাড়ে ৭ কোটি টাকার টেন্ডারে নয়ছয়ের অভিযোগ তিন মহাদেশে স্মার্ট টেকনোলজির ব্যবসা, আড়ালে অর্থপাচারের অভিযোগ দুই মাসের বকেয়াসহ জুলাই থেকেই নিয়মিত বেতন পাবেন মাদরাসাশিক্ষকরা : শিক্ষামন্ত্রী রাষ্ট্রের টাকায় নিজের ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! পছন্দের ঠিকাদারকে মাল বুঝে না পেয়েই বিল দিতে তড়িঘড়ি শাহীনের

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার আরেক ধাপ মেট্রোরেল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় আরেকটি ধাপে এগিয়ে নিতে পারলাম। যার নাম হচ্ছে মেট্রোরেল। 

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর উত্তরার ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে সুধী-সমাবেশে তিনি এ কথা বলেন। এর আগে বেলা ১১টা ৫ মিনিটে মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

তিনি আরো বলেন, ক্ষমতায় এসে আমরা দেশের উন্নয়নের কাজ শুরু করি। এই মেট্রোরেল যখন আমরা নির্মাণ কাজ শুরু করেছি তখনই এসেছিল আরেকটি আঘাত। হলি আর্টিসানের সেই সন্ত্রাসী হামলা। সেই হামলায় এই মেট্রোরেলের পরামর্শক, জাপানের নাগরিক ৭ জন মারা যান। আমি তাদের আত্মার শান্তি কামনা করে তাদের প্রতি কৃতজ্ঞা জানাই। আমি সমবেদনা জানাই তাদের সবার পরিবারের প্রতি। তারপরও আমি আন্তরিকতা জানাই জাপানের তখনকার প্রধানমন্ত্রী (শনিজো আবে), যিনিও ঘাতকের বুলেটের আঘাতে কিছুদিন আগে শাহাদৎবরণ করেছিলেন। কারণ ওই ঘটনার পরও এই কাজ তিনি বন্ধ করে দেননি। কিছুদিন বন্ধ থাকার পরও তার নির্দেশে আবার মেট্রোরেল নির্মাণে কাজ শুরু হয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি, মেট্রোরেলের কয়েকটি স্টেশন তাদের নামফলক আমরা রাখব। উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেল প্রদর্শনী কেন্দ্রে আমরা তাদের স্মৃতিস্মারক স্থাপন করেছি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সুধী-সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি ও জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তমোহিদে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার আরেক ধাপ মেট্রোরেল

আপডেট সময় ০১:৩৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২