সংবাদ শিরোনাম ::
ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখা-৫ এর কর্মচারী মিজানের বিপুল অবৈধ সম্পদের পাহাড় গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অমিত কুমারের বিরুদ্ধে শত কোটি টাকা ভারতে পাচারের অভিযোগ গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী মাসুদ রানার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে সাড়ে ৭ কোটি টাকার টেন্ডারে নয়ছয়ের অভিযোগ তিন মহাদেশে স্মার্ট টেকনোলজির ব্যবসা, আড়ালে অর্থপাচারের অভিযোগ দুই মাসের বকেয়াসহ জুলাই থেকেই নিয়মিত বেতন পাবেন মাদরাসাশিক্ষকরা : শিক্ষামন্ত্রী রাষ্ট্রের টাকায় নিজের ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! পছন্দের ঠিকাদারকে মাল বুঝে না পেয়েই বিল দিতে তড়িঘড়ি শাহীনের রোমেরোর প্রত্যাবর্তনে স্বস্তিতে আর্জেন্টিনা, খেলবেন কেপ ভার্দের বিপক্ষে সন্ধ্যার মধ্যে দেশের নয় জেলায় ঝড়ের শঙ্কা

মেট্রোরেল দিনে চলবে ৪ ঘণ্টা, ১০ মিনিট পরপর পাওয়া যাবে ট্রেন

স্বপ্নের মেট্রোরেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর তিনি অংশ নিয়েছেন সুধি সমাবশে। এরপর দুপুরের দিকে তিনি সবুজ পতাকা নেড়ে, লাল ফিতা কেটে প্রথম যাত্রী হিসেবে মেট্রোরেল চড়বেন। আর নগরবাসী মেট্রোরেলে চড়তে পারবেন বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টা থেকে। 

মেট্রোরেল দিনে কতক্ষণ, কীভাবে চলবে এটি এখন নগরবাসীর জানার আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ডিএমটিএল সূত্রে জানা গেছে, ২৯ ডিসেম্বর সকাল থেকে বাণিজ্যিকভাবে সর্বসাধারণের জন্য চলবে মেট্রোরেল। তবে শুরুতে পুরোপুরি চলবে না। ৪ ঘণ্টা করে চলবে, স্টেশনে ১০ মিনিট পরপর পাওয়া যাবে ট্রেন। শুরুতে প্রতি ট্রেনে ২০০ জন যাত্রী বহন করা হবে।

এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, ২৯ তারিখ সকাল থেকে আমাদের যে কর্মসূচি আছে, সেখানে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সর্বোচ্চ চার ঘণ্টা চালানো হবে। প্রথমদিকে কোনো স্টেশনে ট্রেন দাঁড়াবে না। উত্তরা থেকে একটি ট্রেন আরেকটি ট্রেন আগারগাঁও স্টেশন থেকে যাত্রা শুরু করবে। উভয়দিকে ট্রেনগুলো প্রতি ১০ মিনিট পর পর চলাচল করবে।

তিনি আরও বলেন, আমাদের প্রত্যাশা হলো তিন মাস পরে, সেটি ২৬ মার্চও হতে পারে। আমরা ওইদিন থেকে পূর্ণ অপারেশনে যাব। এই সময়ের মধ্যে মানুষ মেট্রোরেলের চড়ায় অভ্যস্ত হয়ে যাবে এটা আমাদের বিশ্বাস। শুরুতে মেট্রোরেল পূর্ণাঙ্গ অপারেশনে যাচ্ছে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখা-৫ এর কর্মচারী মিজানের বিপুল অবৈধ সম্পদের পাহাড়

মেট্রোরেল দিনে চলবে ৪ ঘণ্টা, ১০ মিনিট পরপর পাওয়া যাবে ট্রেন

আপডেট সময় ০১:৩১:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২