সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া, শারীরিক অবস্থা স্থিতিশীল: ডা. জাহিদ

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৩:৩২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৬৮৭ বার পড়া হয়েছে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে হাসপাতালের সামনে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার কথা তুলে ধরেন।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ম্যাডামকে (খালেদা জিয়া) যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তিনি তা ঠিকমতো গ্রহণ করতে পারছেন। গত কয়েকদিন তার শারীরিক যে প্যারামিটার বা অবস্থা ছিল, বর্তমানে তিনি সেই অবস্থাতেই রয়েছেন অর্থাৎ তার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে।’’

মেডিকেল বোর্ডের চিকিৎসকরা আশাবাদী যে, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। ডা. জাহিদ দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, ‘‘আমি সকলের কাছে অনুরোধ করছি, আপনারা তার জন্য প্রার্থনা করবেন যেন তিনি দ্রুত আরোগ্য লাভ করেন এবং পুনরায় রাজনীতিতে তার যথাযথ ভূমিকা পালন করতে পারেন।’’

এ সময় তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, ‘‘তৎকালীন সরকার খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করার ক্ষেত্রে উদ্দেশ্যমূলকভাবে বাধা সৃষ্টি করেছিল। ফলে সেই সময়ে তিনি প্রাপ্য ও যথাযথ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছেন।’’

তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান সুদূর লন্ডন থেকে সার্বক্ষণিক বেগম জিয়ার চিকিৎসার তদারকি করছেন। এছাড়া পরিবারের অন্য সদস্য ও দলের শীর্ষ নেতারাও নিয়মিত তার চিকিৎসার খোঁজখবর রাখছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া, শারীরিক অবস্থা স্থিতিশীল: ডা. জাহিদ

আপডেট সময় ০৩:৩২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫