ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদির মস্তিষ্কে অস্ত্রোপচার প্রয়োজন, শরীর স্থিতিশীল হওয়ার অপেক্ষা

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানিয়েছে তার সংগঠন। চিকিৎসকরা জানিয়েছেন, তার মস্তিষ্ক বা ব্রেন পুনরায় সক্রিয় করতে অস্ত্রোপচার প্রয়োজন। তবে জটিল এই অপারেশনের জন্য তার শরীরকে আগে পুরোপুরি স্থিতিশীল হতে হবে।

বুধবার (১৭ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে হাদির স্বাস্থ্যের এই হালনাগাদ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, বর্তমানে চিকিৎসকদের মূল লক্ষ্য হলো হাদির শরীর ও মস্তিষ্কের মধ্যে সংযোগ স্থাপন করা। তার শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ সক্রিয় থাকলেও মস্তিষ্কের কার্যকারিতা ফিরিয়ে আনাই এখন প্রধান চ্যালেঞ্জ। শরীর স্থিতিশীল হলে পরবর্তী চিকিৎসা বা অপারেশন সিঙ্গাপুর অথবা ইংল্যান্ডে করা হতে পারে।

সংকটাপন্ন এই সময়ে হাদির পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে বিশেষ দোয়া চাওয়া হয়েছে। মহান আল্লাহর কাছে তার ‘হায়াতে তায়্যিবা’ কামনা করে সবার কাছে প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন স্বজনরা।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পল্টন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ারের চিকিৎসক ও পরিবারের সদস্যদের সমন্বয়ে জরুরি বৈঠকের পর সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদির মস্তিষ্কে অস্ত্রোপচার প্রয়োজন, শরীর স্থিতিশীল হওয়ার অপেক্ষা

আপডেট সময় ১২:৫৩:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫