ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

হানু মাঝি ও ফরিদা বেগম দম্পত্তি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেছেন

প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্প থেকে ঘর পেয়ে ভূমিহীন ও হতদরিদ্র পরিবারগুলো বেজায় খুশি। এই পরিবারগুলো এতদিন খোলা আকাশের নীচে মানবেতর জীবন-যাপন করছিল।

এখন তারা ঘর পেয়ে অন্তত পরিবার স্ত্রী-সন্তান নিয়ে বাঁচার আশা পেয়েছে। সরকারের আশ্রায়ন প্রকল্প একটি ভালো উদ্যোগ বলা যেতে পারে। এই প্রকল্পের সুবিধাভোগীরা প্রধানমন্ত্রীর দেয়া ঘর ও বসবাসের জায়গায় শাক-শবজি চাষ, হাঁস-মুরগি পালন ও গবাদিপশু পালন, মৎস্য চাষ ইত্যাদি কর্মমুখী কাজ করে নিজেদের স্বাবলম্বি হওয়ার সুযোগ হয়েছে।

কিছুদিন আগে পিরোজপুর জেলার রাজারকাঠি গ্রামের ১৮টি ভূমিহীন পরিবার প্রধানমন্ত্রী কর্তৃক ঘর পেয়ে তারা বাঁচার স্বপ্ন দেখছে। এতদিন তারা দুঃখ কষ্টের মধ্যে দিনাতিপাত করতো। সংসারে দুঃখ কষ্টের সীমা ছিল না। হানু মাঝি ও ফরিদা বেগম দম্পত্তির এক ছেলে ও এক মেয়ের সংসার। খুব কষ্টেই তাদের জীবন চলতো। সুখের কথা তো ভাবাই যায় না।

কিন্তু প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেয়ে হানু মাঝি ও ফরিদা বেগম আজ বেঁচে থাকার স্বপ্ন দেখছে। নিজেদের আঙ্গিনায় হাঁস-মুরগি পালন, গবাদি পশু পালন, শাক-সবজি, ফল-মুল চাষ এমনকি মৎস্য খামার করে জীবিকা অর্জন করছে। আসলে বলতে গেলে সরকারের আমার বাড়ী, আমার খামার, আশ্রায়ন প্রকল্প ও গুচ্ছ গ্রাম প্রকল্পগুলো গ্রামের ভূমিহীন ও হতদরিদ্র পরিবারগুলোর বাঁচার পথ দেখাচ্ছে। এইভাবে সারাদেশে প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের ধারায় আনতে পারলে সোনার বাংলা বিনির্মাণ এবং সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন সম্ভবপর হবে।

হানু মাঝির মতো ঐচর অঞ্চলের ১৮টি হতদরিদ্র পরিবার স্বাবলম্বি হওয়ার স্বপ্ন দেখছে। তারা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। সত্যিই  সরকারের এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে গ্রামীণ জনপদে যেমন সাধারণ মানুষ উপকৃত হবে, দেশ ও জাতির কল্যাণ নিশ্চিত হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

হানু মাঝি ও ফরিদা বেগম দম্পত্তি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেছেন

আপডেট সময় ০২:৩৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২