সংবাদ শিরোনাম ::
পরিচালক হাবিবুল্লাহ, সহিদুল আমিন ও ইকবাল হারুনের নেতৃত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অনিয়মের অভিযোগ লীগপন্থী ঠিকাদারদের অবৈধভাবে কাজ পাইয়ে দিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত পরিচালক আব্দুর রহিম বদলি-নিয়োগ বাণিজ্য থেকে বনভূমি দখল: বন কর্মকর্তা হোসাইন নিশাতের ‘শত কোটির দুর্নীতি সাম্রাজ্য’ চাঁদা না পেয়ে অ’ন্তঃসত্ত্বা নারীকে মা’রধরের অভিযোগ, বিএনপি নেতা দোলনের বি’রুদ্ধে মা’মলা সরকারি জমিতে গড়ে উঠল বহুতল ভবন ‘সানভিউ বিধি ভেঙে আরএমও পদায়ন, ‘এম উদ্দিন’ ছদ্মনামে টেস্ট সিন্ডিকেটের অভিযোগ ইডকলে এনামুলের বিরুদ্ধে লুটপাটের রাজত্বের অভিযোগ সওজ কর্মকর্তা শাহনুর রশিদ এখন শতকোটি টাকার মালিক জালিয়াতি করে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ বাশার-মঞ্জুরুলের বিরুদ্ধে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানের সিএন্ডএফ ক্লিয়ারিং বাণিজ্য

ডিএসইতে লেনদেন ২শ কোটি টাকার নিচে

ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পর দ্বিতীয় কর্মদিবস সোমবার (২৬ ডিসেম্বর) দেশের পুঁজিবাজারে ব্যাপক লেনদেন খরা দেখা দিয়েছে। সেই সঙ্গে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। এদিন মাত্র ২৫ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বৃদ্ধির বিপরীতে কমেছে ১৩৭টির। যার ধাক্কা লেগেছে সূচকেও। 

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেন হয়েছে মাত্র ১৯৮ কোটি ৮০ লাখ টাকা। এর আগে লেনদেনের এমন শোচনীয় অবস্থা হয়েছিল ২০২০ সালে করোনা মহামারি শুরুর সময়ে।

অথচ গত বুধবার (২১ ডিসেম্বর) লেনদেন খরা কাটিয়ে উঠতে পুঁজিবাজার থেকে স্বল্প মূলধনী ১৬৮টি কোম্পানির শেয়ারে ফ্লোর প্রাইস তুলে দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সে সময় বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, বিনিয়োগকারীদের কথা চিন্তা করে লেনদেন বাড়াতে মার্কেট ক্যাপিটালাইজেশনে মাত্র ৫ শতাংশ শেয়ারধারী কোম্পানিগুলোর ফ্লোর প্রাইস তুলে দেওয়া হয়েছে। আশা করছি বাজার মুভ করবে।

কিন্তু বাজার উল্টো আচরণ করছে। লেনদেন বৃদ্ধির পরিবর্তে আরও কমছে। ফ্লোর প্রাইস তুলে দেওয়ার আগের দুদিন যথাক্রমে লেনদেন হয়েছিল ৩২২ কোটি এবং ৪৫৬ কোটি টাকা। আর ফ্লোর প্রাইস তুলে দেওয়ার ঘোষণার পর দুদিন যথাক্রমে বৃহস্পতিবার লেনদেন হয়েছে ২২৭ কোটি এবং আজ সোমবার লেনদেন হয়েছে ১৯৮ কোটি টাকা।

তাতে ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ দশমিক ৫১ পয়েন্ট কমে ৬ হাজার ১৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস শরিয়াহ সূচক আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট কমে ২ হাজার ১৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল মুন্নু সিরামিকসের শেয়ার। দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ইনফিউশনের শেয়ার। তৃতীয় স্থানে ছিল ইন্ট্রাকো রিফুয়েলিং অ্যান্ড স্টেশনের শেয়ার। এর পরের শীর্ষ দশ কোম্পানির অবস্থানে ছিল যথাক্রমে ওরিয়ন ফার্মা, সি পার্ল, বসুন্ধরা পেপার, এডিএন টেলিকম, জেনেক্স ইনফোসেস, অ্যাডভেন্ট ফার্মা এবং মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল লিমিটেডের শেয়ার।

অপর বাজার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বাজারে লেনদেন হওয়া ১৩৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯টির ও কমেছে ৪১টির আর অপরিবর্তিত রয়েছে ৭৭টি কোম্পানির শেয়ারের দাম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচালক হাবিবুল্লাহ, সহিদুল আমিন ও ইকবাল হারুনের নেতৃত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অনিয়মের অভিযোগ

ডিএসইতে লেনদেন ২শ কোটি টাকার নিচে

আপডেট সময় ০১:২৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২