সংবাদ শিরোনাম ::
পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ হালান্ডের জোড়া গোলে নরওয়েতে ‘ভূকম্পন’ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কার্টনে লুকিয়ে ছিল বিষধর সাপ, ছোবলে প্রাণ গেল ব্যবসায়ীর নওগাঁয় ২ কেজি গাজা সহ একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈরে কারখানার পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক সরকারি চাকরিতে প্রক্সি সিন্ডিকেটের নেপথ্যে জনস্বাস্থ্যের আনোয়ার ও কাস্টমসের সিপাহী আজিজ! পবিপ্রবির রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক প্রফেসর ড. খোকন হোসেন পুরান ঢাকায় দখল-চাঁদাবাজির গড ফাদার কাউন্সিলর মামুন

হাদির ওপর হামলাকারী বারবার অবস্থান বদলাচ্ছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলকে গ্রেপ্তারে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বারবার অবস্থান ও সিমকার্ড পরিবর্তনের কারণে তার অবস্থান নিশ্চিত করা যাচ্ছে না।
ডিএমপির মতিঝিল জোনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ঘটনার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে অভিযুক্ত এখনো দেশ ছাড়তে পারেননি।

বিভিন্ন সম্ভাব্য স্থানে অভিযান চালানো হলেও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্র জানায়, অভিযুক্তের বাসাসহ অন্তত পাঁচটি অবস্থান শনাক্ত করা হলেও কোনো জায়গাতেই তাকে পাওয়া যায়নি। তিনি একাধিক মোবাইল ফোন ও সিম ব্যবহার করছিলেন এবং ঘন ঘন নম্বর পরিবর্তন করছিলেন, যা তদন্তে জটিলতা সৃষ্টি করছে।

ডিএমপি জানায়, এসব তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
তবে সর্বশেষ পর্যন্ত নিশ্চিত কোনো অবস্থান শনাক্ত করা যায়নি। আজও নতুন কোনো কার্যকর তথ্য পাওয়া যায়নি।
তদন্তে ডিএমপির পাশাপাশি র‍্যাব, ডিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।
মামলার বিষয়ে মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার হারুন অর রশিদ বলেন, ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে মামলা করবে।

তবে আহত অবস্থায় পরিবার বর্তমানে হাসপাতালে থাকায় আনুষ্ঠানিক প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হচ্ছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, গুলিবিদ্ধ হাদির পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। মামলায় মোটরসাইকেল চালক ও পেছনে বসে গুলি চালানো ব্যক্তিকে আসামি করা হবে।

এর আগে শনিবার সকালে ডিএমপি কমিশনার গণমাধ্যমকে বলেন, অভিযুক্ত প্রধান ব্যক্তিকে গ্রেপ্তারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি জানান, ঘটনার সঙ্গে কতজন জড়িত তা এখনও তদন্তাধীন এবং বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

হাদির ওপর হামলাকারী বারবার অবস্থান বদলাচ্ছে

আপডেট সময় ০৮:৩৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫