সংবাদ শিরোনাম ::
আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে সাড়ে ৭ কোটি টাকার টেন্ডারে নয়ছয়ের অভিযোগ তিন মহাদেশে স্মার্ট টেকনোলজির ব্যবসা, আড়ালে অর্থপাচারের অভিযোগ দুই মাসের বকেয়াসহ জুলাই থেকেই নিয়মিত বেতন পাবেন মাদরাসাশিক্ষকরা : শিক্ষামন্ত্রী রাষ্ট্রের টাকায় নিজের ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! পছন্দের ঠিকাদারকে মাল বুঝে না পেয়েই বিল দিতে তড়িঘড়ি শাহীনের রোমেরোর প্রত্যাবর্তনে স্বস্তিতে আর্জেন্টিনা, খেলবেন কেপ ভার্দের বিপক্ষে সন্ধ্যার মধ্যে দেশের নয় জেলায় ঝড়ের শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযানে ১৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ ড্যাপের নিয়ম ভেঙে প্রথমে হোটেল, এবার হচ্ছে বাণিজ্যিক ভবন

উৎসমুখর পরিবেশে ভোট হচ্ছে রংপুরে : সিইসি

রংপুর সিটি কর্পোরেশনে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ভোটের অতিবাহিত হওয়া আড়াই ঘণ্টা সময়ের মধ্যে কোনো অভিযোগ পাননি বলে জানান তিনি। সুষ্ঠুভাবে এ সিটির ভোট শেষ হবে বলে আশা প্রকাশ করেন সিইসি।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিসিটিভি ক্যামেরা দিয়ে ঢাকায় বসে নির্বাচন মনিটরিং করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন কাজী হাবিবুল আউয়াল।

নির্বাচনে দুই লাখ ১২ হাজার ৩০২ জন পুরুষ এবং দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন নারী ভোটার ২২৯টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। ভোটে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ১৬ জনের ফোর্স। আর সাধারণ কেন্দ্রে রয়েছে ১৫ জনের ফোর্স।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। ভোটারদের উপস্থিতি আমাদের মতে সন্তোষজনক। সিসিটিভির মাধ্যমে মনিটরিং করছি। ট্যাবের মাধ্যমে কক্ষে কক্ষে মনিটরিং করছি। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে যতটা সুন্দরভাবে নির্বাচনটা পর্যবেক্ষণ করা সম্ভব, করছি।’

dhakapost

নির্বাচনের সুস্থতা, শুদ্ধতা, সঠিকতা নিশ্চিত করার সেই কাজটা আমরা করে যাচ্ছি— জানিয়ে তিনি বলেন, ‘আপনারা (সাংবাদিকরা) আরও অপেক্ষা করুন। পরবর্তীতে আরও তথ্য জানতে পারবেন। দিন শেষে চূড়ান্ত কথাটা বলা যাবে।’

বেলা ১১টা ১০ মিনিটে সিইসি সাংবাদিকদের বলেন, ‘আমরা বলেছি এখন পর্যন্ত যথেষ্ট ভালো হয়েছে। আমরা দেখি, যখন ভোট কার্যক্রম শেষ হবে তখন আপনারা জানবেন, আমরাও জানব।’

শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে রংপুরে ভোট গৃহীত হবে বলে আশা প্রকাশ করে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এখন যেটা দেখা যাচ্ছে, সেটারই ইঙ্গিত।’

ভোটে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমের) ধীরগতির বিষয়টি আপেক্ষিক বলে মনে করেন তিনি। বলেন, ‘শেষ পর্যন্ত দেখতে হবে কয়জন লোক ইভিএমে ভোট না দিয়ে চলে গেছে। আমরা সেটা মূল্যায়ন করব। এখন ধীরগতি হতে পারে কিন্তু আমাদের কাছে যদি তথ্য আসে ব্যাপক সংখ্যক ভোটার ধীরগতির কারণে ভোটই দিতে পারেনি তখন সেটাকে সিরিয়াসলি আমরা গ্রহণ করব।’

বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত কোনো অভিযোগ পাননি উল্লেখ করে পাশে বসে থাকা নির্বাচন কমিশনার আহসান হাবিব খানের কাছে সিইসি জানতে চান কোনো অভিযোগ কি পেয়েছেন আপনারা। পরে নির্বাচন কমিশনার বলেন, না কোনো অভিযোগ আমরা পাইনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে সাড়ে ৭ কোটি টাকার টেন্ডারে নয়ছয়ের অভিযোগ

উৎসমুখর পরিবেশে ভোট হচ্ছে রংপুরে : সিইসি

আপডেট সময় ১২:৪৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২