ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড উপকূলে ২ কোটি কেওড়া গাছ লাগানো হবে: পরিবেশ প্রতিমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

প্রকাশ্যে ঘুষের টাকা গুনছেন পৌরসভা নির্বাহী প্রকৌশলী শাহাদৎ হোসেন

মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহাদাৎ হোসেনের টাকা হাতে দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। গত মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল থেকে স্থানীয় কয়েকজন সাংবাদিক তাদের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ছবিগুলো শেয়ার করলে কয়েক ঘণ্টার মধ্যেই তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

জানা যায়, ছবিগুলো প্রথমে শেয়ার করেন রানা কাদের নামের এক ফেসবুক ব্যবহারকারী। তিনি বেসরকারি টেলিভিশনের মানিকগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত। এরপর স্থানীয় আরও কয়েকজন সংবাদকর্মী নানা প্রতিক্রিয়া জানিয়ে ছবিগুলো শেয়ার করেন।

অপর এক স্থানীয় প্রতিনিধি মঞ্জুর রহমান তার ফেসবুকে লেখেন, “মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহাদাৎ হোসেন। বাড়ি সাভার উপজেলায়। সাংবাদিকদের সঙ্গে তার আচরণ শোভনীয় নয় জানি। কাজের ক্ষেত্রেও তিনি অসন্তোষজনক আচরণ করেন, সেটা লক্ষণীয় হলো। রেস্টুরেন্টে বসেই টাকা নেওয়ার সময় তিনি সাংবাদিকদের হাতে ধরা পড়েছেন।”

তবে এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন নির্বাহী প্রকৌশলী শাহাদাৎ হোসেন। তিনি বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ছবিগুলো সম্ভবত এআই-জেনারেটেড অথবা পারিবারিক লেনদেনের ছবি। আমার বিরুদ্ধে করা অভিযোগগুলো সত্য নয়।”

মানিকগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। যাচাই–বাছাই শেষে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান

প্রকাশ্যে ঘুষের টাকা গুনছেন পৌরসভা নির্বাহী প্রকৌশলী শাহাদৎ হোসেন

আপডেট সময় ০১:০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫