ঢাকা ০৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অধ্যাদেশ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের

৭ কলেজের শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন। তারা বলছেন, দীর্ঘদিন ধরে দাবি জানালেও শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো অগ্রগতি না পাওয়ায় পরিচয় সংকট ও একাডেমিক অনিশ্চয়তায় ভুগছেন দেড় লক্ষাধিক শিক্ষার্থী। তাই অধ্যাদেশ না পাওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ, অবস্থান ও ঘেরাওসহ ধারাবাহিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় শিক্ষা ভবনের সামনে এ কর্মসূচি জানান শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করলেও চূড়ান্ত অধ্যাদেশের অগ্রগতি দীর্ঘদিন ধরে থেমে আছে। এতে বিশ্ববিদ্যালয়ের পরিচয় সংকট, একাডেমিক অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে দেড় লক্ষাধিক শিক্ষার্থী বিপাকে পড়েছেন। জনদুর্ভোগ এড়ানোর জন্য সড়ক ছাড়িয়ে শিক্ষা ভবনের পাশে অবস্থান নিয়ে আন্দোলন কর্মসূচি চালাচ্ছেন তারা। তবে দাবি আদায় না হলে সোমবার (৮ ডিসেম্বর) আবারও সড়ক অবরোধসহ ব্লকেড কর্মসূচি পালন করবেন।

এর আগে দুপুর ১টার দিকে তারা শিক্ষা ভবন ঘেরাও করতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন। পরে তারা ভবনের সামনের সড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি চালান। এতে হাইকোর্টের মাজার রোড, সচিবালয়ের সামনের সড়কসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের এক দফা দাবি—ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ দ্রুত জারি করতে হবে।

এর আগে, গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানায়, সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের গুজব এড়িয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অধ্যাদেশ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের

আপডেট সময় ০৮:৪৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫